বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিনোদন

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে মারা গেছেন

নিউজজি ডেস্ক  আগস্ট ৬, ২০২৬, ১৩:৪৫:০৮

139
  • সংগৃহীত

ঢাকা: ভারতের বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকশিল্পী স্বাগত দে আর নেই। তার মৃত্যুতে লোকগানের জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার (৩ আগস্ট) সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এই গুণী শিল্পী। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাগত দে তার মধুর কণ্ঠ ও অনন্য গায়কির মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মন জয় করেছেন। ‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। তার কণ্ঠে লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও পেয়েছে নতুন আবেদন ও জনপ্রিয়তা।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি। অন্যদিকে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।

এছাড়াও, লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। শিল্পীর প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক প্রকাশ করছেন।সূত্র:  হিন্দুস্তান টাইমস

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers