শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

নির্জো হাবিবের রোমান্টিক গান 'অবুঝ প্রেম'

নিউজজি ডেস্ক  আগস্ট ১০, ২০২৬, ১৫:৫৩:৫০

121
  • সংগৃহীত

কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’  দেশের শীর্ষস্থানীয় সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশিত হল। এক দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে নির্জো হাবিব তার একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন নাটকের জন্য ৬০টিরও বেশি গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন।

তার গানগুলোর মধ্যে  ‘খুব একা’ ইউটিউবে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ হয়েছে। এছাড়া তার গান স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শুনছেন শ্রোতারা।

সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখন তিনি লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র‍্যান্ডে কর্মরত। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি। তার দীর্ঘ সংগীত যাত্রায় গীতিকার ও সুরকার সিরাজুম মুনীর অভিভাবকের মত পাশে থেকে হাত ধরে পথ চলেছেন।

'অবুঝ প্রেম’ গানের মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন দৃষ্টি নন্দন লোকেশনে। নির্জো হাবিবের সঙ্গে মডেল ও ব্লগার মারজান মানিক অভিনয় করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন নির্জো হাবিব নিজেই। প্রধান চিত্রগ্রাহক ছিলেন আহমেদ মিন্টু, চিত্রগ্রহণ করেছেন ফাহিম ইমতিয়াজ। সংগীতায়োজন করেছেন হৃদয়। গান লিখেছেন শিল্পী নিজে এবং মিজানুর রাফি। সম্পাদনা ও কালার করেছেন ইসমাইল হোসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নির্জো হাবিবের স্ত্রী অভিনেত্রী মিস কুমারিকা বিজয়ী জেরিন ভূঁইয়া।

অবুঝ প্রেম’ এর পর নির্জো হাবিব তার নতুন মিউজিক ভিডিও ‘প্রার্থনা’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তার সঙ্গে থাকবেন ইংলিশ মডেল ট্যামসিন। এছাড়া থার্ড ফেস-এর ব্যানারে আন্তর্জাতিক নিয়ে একাধিক ভিডিও, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের কাজও এগিয়ে চলছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers