শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

স্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ

নিউজজি ডেস্ক  আগস্ট ১০, ২০২৬, ১৮:২৩:৫০

108
  • সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে মাঝেমধ্যেই নানা আলোচনা তৈরি হয়। বিশেষ করে অভিনেতার পরকীয়া নিয়ে প্রকাশ্যে একাধিকবার মন্তব্য করেছেন সুনীতা। এবার সেই অভিযোগের জবাব দিলেন গোবিন্দ।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা উত্থান-পতনের মধ্যেও তারা একসঙ্গে রয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে খোলামেলা কথা বলেন গোবিন্দ। স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে গোবিন্দ বলেন, সুনীতা তাকে অনেক সময় গালিও দেন, তবে তিনি সেটিকে মেনে নেন। অভিনেতা বলেন, ও এত ভালোবেসে আমাকে গালি দেয়, আর আমিও সেটা মেনে নিই। একই সঙ্গে পরিবারের সন্তানদের দেখাশোনা ও তাদের প্রতি সুনীতার যত্নের কথাও উল্লেখ করেন তিনি।

তবে স্ত্রীর প্রকাশ্য সমালোচনা নিয়ে কথা বলেন গোবিন্দ। অভিনেতার মতে, সুনীতা কৌশল করেই তার প্রশংসার পাশাপাশি সমালোচনা করেন। তিনি বলেন, কখনো সুনীতা চারটি ভালো কথা বলেন, এরপরই একটি সমালোচনা করেন। তবে গোবিন্দের চোখে সেই সমালোচনার মধ্যেও ভালোবাসা রয়েছে।

সম্প্রতি ‘লক আপ ২’-এ অংশ নিয়েছিলেন সুনীতা। শোতে স্বামী গোবিন্দের কথিত পরকীয়া নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। তিনি দাবি করেন, গোবিন্দের জীবনে একাধিক সম্পর্ক ছিল। তার ভাষায়, নায়ক-নায়িকাদের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। এত বছর গোবিন্দের পাশে থাকার পর তাঁর মতো একটি ছেলে পাওয়ার যোগ্যতাও নিজের রয়েছে বলে মন্তব্য করেন সুনীতা।

অবশ্য সুনীতার এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন গোবিন্দ। একই সঙ্গে তাদের সম্পর্কের নানা জটিলতার মধ্যেও দীর্ঘদিনের ভালোবাসা ও পারিবারিক বন্ধনের কথা তুলে ধরেছেন তিনি। ১৯৮৭ সালে গোপনে বিয়ে করেছিলেন গোবিন্দ ও সুনীতা। ক্যারিয়ারের কথা বিবেচনা করে প্রায় দুই বছর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেননি। পরে মেয়ে টিনা আহুজার জন্মের পর তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির এক ছেলে যশবর্ধন আহুজাও রয়েছেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers