শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

কলকাতার রাজপথে জয়া আহসানকে ঘিরে প্রতিক্রিয়া

নিউজজি ডেস্ক  আগস্ট ১৬, ২০২৬, ১১:৪৩:০৯

142
  • সংগৃহীত

ঢাকা: ভারতের চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকলেও এবার কলকাতার রাজপথে একটি র‍্যালিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সেখানে স্লোগান দেওয়ায় তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাত, ১৪ আগস্ট একটি র‍্যালিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, নারী বিধায়ক এবং বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকাও অংশ নেন।

জয়া আহসানের সঙ্গে র‍্যালিতে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী ও পৌষালীসহ আরও কয়েকজন তারকা। এ সময় তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।

ওই মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে জয়া আহসানকে নিয়ে হচ্ছে আলাদা চর্চা। অনেকে প্রশ্ন তুলছেন, অন্য দেশের মানুষ হয়ে জয়া কেন এমন আয়োজনে হাজির হলেন?

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, রাতের কলকাতা যেন নারীদের জন্য নিরাপদ থাকে, সেটার দাবিতেই রাস্তায় নেমেছিলেন রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষেরা। তাদের সঙ্গেই যোগ দেন জয়া। অবশ্য জয়ার এই ভূমিকার প্রশংসাও করছেন অনেকে। নারীদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আওয়াজ তোলার বিষয়টিকে বাহবা দিচ্ছেন কেউ কেউ।

যদিও প্রশংসা বা সমালোচনা, কোনো বিষয়েও প্রতিক্রিয়া দেননি জয়া। আপাতত জয়া সেখানে রয়েছেন, তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। ছবিটি দারুণ সাড়া পেয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers