শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

‘সত্য কখনো চাপা থাকে না, সামনে আসবেই’

নিউজজি ডেস্ক  আগস্ট ১৬, ২০২৬, ১৩:৪৫:১৪

112
  • সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয় দক্ষতার পাশাপাশি তার স্টাইলিশ উপস্থিতির কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। তারকাদের প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে কাজ করে আলোচনায় থাকলেও বর্তমানে অভিনয়ে তার ব্যস্ততা কিছুটা কম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সাদিয়া আয়মান। তিনি জানান, কোনো মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বিতর্কে জড়ানোর চেয়ে নিজের কাজ এবং মানসিক প্রশান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত শান্তি বজায় রাখাই এখন তার অন্যতম অগ্রাধিকার।

সাদিয়া আয়মান বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জন নিয়ে বলার কিছু নেই, থাকেও না। তবে কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে।

তিনি বলেন, তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব। এ রকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমি আগেও বলেছি— আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ... আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব।’

অভিনেত্রী বলেন, অহেতুক বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ, পরিবার ও মানসিক স্বাস্থ্য রক্ষাতেই নজর দিচ্ছেন। তিনি বলেন, আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরও ভ্যালু অ্যাড করবে।

সাদিয়া আয়মান বলেন, আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না বলে জানান এ অভিনেত্রী।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers