শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

আয়মান সাদিকের সাথে নানা গুঞ্জন, অবশেষে জবাব দিলেন সাদিয়া আয়মান

নিউজজি ডেস্ক  আগস্ট ১৯, ২০২৬, ১৩:২৮:৫৩

69
  • সংগৃহীত

ঢাকা: সাদিয়া আয়মান। হালের ক্রেজ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে আলোচিত ব্যক্তি আয়মান সাদিক। দু’জনেরই নামের সাথে বেশ মিল রয়েছে। দু’জন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় কাছাকাছি। যা নিয়ে কৌতূহলের শেষ নেই তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।

বছর দুই আগে এক সাক্ষাৎকারে নামের মিল থাকা প্রসঙ্গে তিনি বলেন, আয়মান সাদিক ভাইয়ার সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। বলা যায় নামটি কাকতালীয়ভাবেই মিলে গেছে। আমাদের মধ্যে কোনো ধরনের ভাই-বোন কিংবা কোনো আত্মীয়তার সম্পর্কও নেই।

এ অভিনেত্রী আরও বলেছিলেন, আমি বিভিন্ন সময় দেখেছি, আমার কোনো কাজ রিলিজ হলে নেটিজেনরা এমন কমেন্ট করে থাকেন, আয়মান সাদিকের কাজটি বেশ সুন্দর ছিল। বিষয়টি আমার কাছে অবশ্য খুবই ইন্টারেস্টিং লাগে।

তবে দু’জনের নামের মিল থাকার বিষয়টি কাকতালীয়ভাবে হওয়ার কথা বললেও, কারও কারও কাছে যেন বোধগম্য নয়। তাইতো এবার প্রথমবার একসঙ্গে ছবি তুলে তা পোস্ট করে বিষয়টি আবারও স্পষ্ট করলেন সাদিয়া আয়মান।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে আয়মান সাদিকের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক বেশি গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একই ফ্রেমে দুই আয়মান।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পারিবারিক আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক।

অন্যদিকে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান এককজীবন কাটাচ্ছেন। নিয়মিত কাজ আর পরিবারের সঙ্গে সময় কাটছে তার।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers