মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিনোদন

ওটিলিয়ার ‘বিলিওনেরা’য় আবারও নাচবে ঢাকা

নিউজজি ডেস্ক  আগস্ট ২৯, ২০২৬, ১৭:১৯:০০

96
  • সংগৃহীত

২০১৪ সালের সেই ‘বিলিওনেরা’ উন্মাদনা নিশ্চয়ই মনে আছে! গানের তালে তখন মেতেছিল বিশ্বের ড্যান্স ফ্লোর, বাংলাদেশও ছিল সেই তালিকার বাইরে নয়। এবার সেই ভাইরাল গানের কণ্ঠশিল্পী রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও আসছেন ঢাকায়। আগামী ২৭ নভেম্বর তার একক কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে হতে যাওয়া এই কনসার্টের খবর ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। আয়োজকদের পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও অনুষ্ঠানের পোস্টার শেয়ার করেছেন ওটিলিয়া। ফলে প্রিয় তারকাকে সরাসরি মঞ্চে দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের ভক্তরা।

তবে কোথায় হবে এই জমকালো আয়োজন, কত টাকা হবে টিকিটের দাম কিংবা কবে থেকে শুরু হবে টিকিট বিক্রি— এসব তথ্য এখনও প্রকাশ করেনি আয়োজকরা। শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে প্রকাশের পর ‘বিলিওনেরা’ গানটি ওটিলিয়াকে এনে দেয় আন্তর্জাতিক পরিচিতি। স্প্যানিশ ও ইংরেজি কথার সঙ্গে লাতিন ও বালকান ছন্দের মিশেলে তৈরি গানটি দ্রুত জায়গা করে নেয় বিশ্বের ড্যান্স ফ্লোর ও ক্লাবগুলোতে।

বাংলাদেশেও গানটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। সেই থেকেই এ দেশের শ্রোতাদের কাছে তৈরি হয় ওটিলিয়ার আলাদা ভক্তগোষ্ঠী।

এর আগে ২০২২ সালে ঢাকায় পারফর্ম করেছিলেন ওটিলিয়া। এবার চার বছর পর ফেরার পালা। তাই নভেম্বরের সেই রাত নিয়ে এখন থেকেই শুরু হয়েছে ভক্তদের অপেক্ষা—‘বিলিওনেরা’য় আবারও নাচবে ঢাকা।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers