মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

নিউজজি ডেস্ক  আগস্ট ৩০, ২০২৬, ১২:১৩:৫৩

111
  • সংগৃহীত

ঢাকা: শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান এই অভিনেত্রী।

তাসনুভা তিশা বলেন, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে এসে ধাক্কা দেয়।

তবে দুর্ঘটনায় তিনি ও তার সহকর্মীরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়েননি বলে জানান তিশা।

দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে পিকআপটি আটক করা সম্ভব হয় বলে জানান তিশা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। তবে অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলেও জানান এই অভিনেত্রী।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers