রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

দেশে ফিরেই একাধিক সিনেমায় ব্যস্ত শাকিব খান

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:৩৪:০৮

63
  • সংগৃহীত

ঢাকা: ঢাকায় ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরেই একাধিক সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন এই অভিনেতা।

এর আগে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রায় দুই মাসের সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু দায়িত্বও সামলেছেন তিনি। নির্ধারিত কাজ শেষ করে দেশে ফেরেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন শাকিব। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার আগে পুরোনো একটি কাজ শেষ করবেন শাকিব। আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার বাকি থাকা কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ কাজ শেষ করেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেবেন তিনি।

দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকা শাকিব খানের জন্য নতুন নয়। এর আগেও সিনেমার শুটিং, পারিবারিক প্রয়োজন ও ব্যক্তিগত কাজে একাধিকবার দেশটিতে অবস্থান করেছেন তিনি।

শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। তাই বছরের নির্দিষ্ট একটি সময় তাকে সেখানে অবস্থান করতে হয়। এবারের সফরেও বিষয়টি বিবেচনায় ছিল। সফর শেষে দেশে ফিরে এখন আবার চলচ্চিত্রের কাজে মনোযোগ দিচ্ছেন এই অভিনেতা।

‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার পর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব। সব মিলিয়ে আগামী দিনগুলো ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে তার।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers