শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

আবারও জুটি বাঁধছেন ইরফান-সাদিয়া

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৪:৩৭:২০

114
  • সংগৃহীত

ঢাকা: পর্দায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে ইতোমধ্যে নিজেদের রসায়ন দিয়ে দর্শকের নজর কেড়েছেন তারা। সেই জনপ্রিয় জুটিকে এবার দেখা যাবে নতুন গল্পে, নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’।

অভিনেত্রী সাদিয়া আয়মান তার নিজের ফেসবুক পেইজে নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’। পোস্টারে একটি বাসের ভেতর পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে ইরফান ও সাদিয়াকে।

পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে ইরফান-সাদিয়ার নতুন রসায়ন কেমন হবে, গল্পের ধরনই বা কী- এসব নিয়ে আগ্রহ বাড়ছে ভক্তদের।

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মহিদুল মহিম। প্রযোজনার দায়িত্বে আছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথিসহ আরও অনেকে।

এর আগে ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’ ও ‘পাতাবাহার’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। প্রতিটি কাজেই তাদের জুটি দর্শকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।

সেই ধারাবাহিকতায় এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ নতুন গল্প ও চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তারা। নাটকটি কবে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে পোস্টার প্রকাশের পর থেকেই নতুন এই জুটির কাজটি ঘিরে দর্শকদের অপেক্ষা শুরু হয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers