বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

‘আন্ধার’-এ কালোজাদুর বিরুদ্ধে তুষির লড়াই

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৪:৪১:৫৮

94
  • সংগৃহীত

ঢাকা: মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটির লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে প্রকাশ করা হয়েছে ছবিটির টিজার। এতে প্রথম ঝলকেই নজর কেড়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।

টিজারে নাজিফা তুষিকে দেখা গেছে কালোজাদুর বিরুদ্ধে লড়াই করতে। অন্যদিকে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি সিয়াম আহমেদকে দেখা গেছে রহস্যময় নীল চোখের এক অলৌকিক চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা গাজী রাকায়েতের উপস্থিতিও চোখে পড়েছে টিজারে, যেখানে তাকে দেখা যায় জঙ্গলের ভেতরে। এছাড়া টিজারের একটি দৃশ্যে দেখা মিলেছে অভিনেতা চঞ্চল চৌধুরীরও।

টিজারের শুরুতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত তুষি। ঠিক তখনই তাঁর পেছনে একটি ভুতুড়ে হাতের আবির্ভাব ঘটে। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। রঙিন সবকিছু অন্ধকারে ঢেকে যায়। বাথটপে পড়ে থাকতে দেখে যায় তুষিকে। তিনি এক অশুভ শক্তির নজরে পড়া এক বিপর্যস্ত ও রহস্যময়ী নারী।

চঞ্চল চৌধুরী, গাজী রাকায়াত ও ফারুক আহমেদ রেহানকে টিজারে দেখা গেলেও তাঁদের চরিত্রগুলো স্পষ্ট করেননি নির্মাতা। একটি দৃশ্যে অভিনেত্রী আফসানা মিমিকে তুষির চিৎকার শুনে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা যায়। টান টান উত্তেজনার টিজারের বিজিএম নেটিজেনদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরীকে শামশের, মোস্তফা মনোয়ারকে ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী অক্টোবরে। যদিও তারিখ উল্লেখ করা হয়নি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers