রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

সজিব-রিমির নতুন গান “আদরে আদরে”

নিউজজি প্রতিবেদক  সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৪:৫১:২৫

3K
  • সজিব-রিমির নতুন গান “আদরে আদরে”

নতুন একটি গান দিয়ে শ্রোতাদের কাছে সাড়া ফেলেছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানজিদা রিমি ও আহমেদ সজিব। ‘আদরে আদরে’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভাওয়াল মিউজিক’ থেকে। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। যার সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব নিজেই।

দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে গানটির দৃশ্যায়নেও রাখা হয়েছে নান্দনিকতার ছোঁয়া। ফিরোজ সরকারের পরিচালনায় যেখানে সুমাইয়ার বিপরীতে অভিনয় করেছেন রোবায়েদ আহমেদ।

গানটি প্রসঙ্গে আহমেদ সজিব বলেন, অনেক যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। গান প্রকাশের পর থেকেই শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছি। পরিচিতজনদের অনেকেই গানটি শুনে প্রশংসা করেছেন। এটি ছিল আমার পছন্দের একটি কাজ।

সানজিদা রিমি বলেন, ‘তুই আমার আলতা চুড়ি না’ গান দিয়ে সজিব ভাইয়ের সাথে আমার কাজ শুরু হয়েছিল। এবার তার সাথে আমার নতুন গান ‘আদরে আদরে’ আশা করছি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ‘তুই আমার আলতা চুড়ি না’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিল আহমেদ সজিব ও সানজিদা রিমির জুটি। গানটির সংগীত পরিচালনায় ছিলেন আহমেদ সজিব। এরপর তার সুর ও সংগীতে আরও কয়েকটি গানে কণ্ঠ দেন সানজিদা রিমি। তবে এবার প্রথমবারের মতো গায়ক হিসেবে জুটি বাঁধলেন তারা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers