রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

সিডনি মাতাবেন জেমস, সঙ্গে রূপম

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৩২:৩৩

137
  • সিডনি মাতাবেন জেমস, সঙ্গে রূপম

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। স্থানীয় সময় আগামী শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে জেমস এর সঙ্গে পারফর্ম করবেন ওপার বাংলার ব্যান্ডশিল্পী, ‘ফসিলস’র রূপম ইসলাম।

কনসার্টটি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন।

ভিডিওতে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও একসঙ্গে একই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল জেমস ও রূপম ইসলামকে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers