রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

বৈশাখী টিভির প্রথম পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম

নিউজজি ডেস্ক  অক্টোবর ৩, ২০২৬, ১১:৫৬:০৭

130
  • ছবি : সংগৃহীত

বৈশাখী টিভির প্রথম পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’ প্রচার হবে আজ (৩ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে। ব্যাংক সেক্টরে পরিচিত মুখ এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন স্টান্ডার্ড চাটার্ড ব্যংকের পরিচালক মো. জুবাইদুল হক রিম। যিনি তরুণদের ক্যারিয়ার গঠনে এবং দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেমিনারে মেন্টর হিসেবে ভূমিকা রেখে চলেছেন। তিনি ‘কর্প এইড’ এর ম্যানেজিং পার্টনার হিসেবেও যুক্ত ছিলেন এবং তিনি জাগো ফাউন্ডেশনের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বিলি’ তে তরুণদের ক্যারিয়ার গাইডেন্স ছিলেন। 

ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। 

এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ- যারা তরুণদের সাথে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির কথা।

শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মো. সামিউল আলম তামিম ও মো. মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন সাইদুল ইসলাম।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers