শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

ভারতে থাকতে ইমরানকে যে শর্ত দিল আদালত

নিউজজি ডেস্ক  নভেম্বর ৩, ২০২৬, ১২:২৮:৪৫

81
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এ ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, শুধু হলফনামা দাখিল করলেই চলবে না, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভারতের ভূখণ্ডে অবস্থান করে কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নেওয়া বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) মুম্বাইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় ইমরানের বিরুদ্ধে জারি করা ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের শুনানি হয়। ওই কর্মসূচি থেকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছিল। খবর এনডিটিভির।

ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার কাছে রয়েছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড। এই কার্ডের নিয়ম ভেঙে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন অভিনেতা।

শুনানিতে ইমরানের আইনজীবী জানান, বিক্ষোভের আয়োজকদের সঙ্গে অভিনেতার কোনো সম্পর্ক নেই। তিনি হলফনামা দিতেও রাজি। তবে আদালত জানায়, শুধু হলফনামা যথেষ্ট নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে বসবাসের কিছু সুযোগ-সুবিধা থাকলেও ভারতীয় নাগরিকদের মতো সব অধিকার তার নেই। বিচারপতির কড়া মন্তব্য, ‘যুক্তরাষ্ট্রে গিয়ে বিক্ষোভ করুন, চাইলে সেখানে ভোটও দিতে পারেন। কিন্তু ভারতে থেকে কোনো বিক্ষোভে অংশ নেওয়া মেনে নেওয়া হবে না।’

এদিকে ইমরান আদালতে জানান, জীবনের বড় একটি সময় তিনি ভারতেই কাটিয়েছেন। তার সন্তান, পরিবার, পেশা ও ব্যক্তিগত জীবনের শিকড় এই দেশেই। তাই ভারতকে নিজের বাড়ি বলেই মনে করেন তিনি। আদালত আপাতত অভিনেতার বিরুদ্ধে এফআরআরওর নোটিশের ওপর স্থগিতাদেশের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ এই সময় পর্যন্ত তিনি অন্তর্বর্তী সুরক্ষা পাবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers