শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

বড় পর্দায় আদনান, জুটি নিশো-মেহজাবীন

নিউজজি ডেস্ক  নভেম্বর ৫, ২০২৬, ১৩:৩৯:৫৫

182
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার পর এবার চলচ্চিত্র নির্মাণে নাম লেখাচ্ছেন আদনান আল রাজীব। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’-এ জুটি হিসেবে দেখা যাবে অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে।

প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিলেন রাজীব। সে সময় জানিয়েছিলেন, তাঁর সিনেমার গল্প আবর্তিত হবে প্রেমকে ঘিরে। তবে ছবির নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে তখন কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

অবশেষে বুধবার সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতা ও দুই শিল্পীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আদনান আল রাজীব। একই পোস্টে প্রথমবারের মতো সিনেমার নাম ‘অপলক’ প্রকাশ করেন তিনি। পাশাপাশি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর অভিনয়ের বিষয়টি জানিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন নির্মাতা।

পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা।

সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।

আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।”

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই নির্মাতা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers