শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

ফিচার

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা ৭ নম্বরে

নিউজজি ডেস্ক এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৬:০৬

206
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ভারতের দিল্লি রয়েছে ২ নম্বরে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১২০ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর।

শীর্ষে থাকা লাহোরের স্কোর ২২৩ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর সেখানকার বায়ু। অন্যদিকে, ২ নম্বরে থাকা দিল্লির স্কোর ১৯২ অর্থাৎ অস্বাস্থ্যকর সেখানকার বায়ু।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers