বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

ফিচার

আবদুল কাদেরের পাশে থাকার ঘোষণা ছাত্রদল সভাপতির

নিউজজি ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৫, ১৮:০৯:২৯

276
  • আবদুল কাদেরের পাশে থাকার ঘোষণা ছাত্রদল সভাপতির

ঢাকা: ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আবদুল কাদের তার এক ফেসবুক পোস্টে লেখেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এরপর ছাত্রদল সভাপতি কাদেরের পাশে থাকার ঘোষণা দিয়ে লেখেন, তোমাকে কথা দিচ্ছি, রাজাকার ও আলবদরদের বংশধরদের বিরুদ্ধে ছাত্রদল তোমার পাশে থাকবে।

তিনি আরও বলেন, সাইবার বুলিংয়ে প্রশিক্ষিত ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে, এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers