বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার

প্রখ্যাত গীতিকার নয়ীম গহরের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক অক্টোবর ৭, ২০২৫, ১৭:২৪:১৩

283
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নয়ীম গহর হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার। তিনি ১৯৩৭ সালের ১৫ আগস্ট মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সঙ্গীত রচনা ও ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ এবং ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’-এর মত কালজয়ী গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার’’ হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে।

বরেণ্য এ গীতিকার স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে) করায় স্মৃতিশক্তি লোপ পায় এবং একই সাথে ঊরুতে একটি অস্ত্রোপচারের পর সেখানে পচন ধরায় ও দীর্ঘদিন বিছানায় থাকায় পিঠেও ক্ষতের সৃষ্টি হয়েছিলো।

ফলশ্রুতিতে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি এবং এখানেই ২০১৫ সালের ৭ অক্টোবর মারা যান।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers