শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

ফিচার

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

নিউজজি ডেস্ক নভেম্বর ১০, ২০২৫, ১১:৩২:১৩

153
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরের মতো দিনদিন বেড়েই চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে দূষণের মারাত্মক প্রভাব ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশেষ করে শীতকালে প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনে থাকে ঢাকার নাম।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান রেকর্ড করা হয় ২৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে। ফলে দিনটি শুরু হয়েছে ধোঁয়াশায় ঘেরা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বাতাসে।

একিউআই সূচকে ভারতের দিল্লি ৫৭৭ স্কোর নিয়ে প্রথম, পাকিস্তানের লাহোর ৩৫৬ স্কোর নিয়ে দ্বিতীয়, এবং ভারতের কলকাতা ২২৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পাঞ্চলের দূষণ ঢাকার বায়ু মানকে ক্রমেই বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিচ্ছে।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন