শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

ফিচার

শ্রদ্ধাঃ দস্তয়েভস্কি জটিল মানব মনের সার্জন

মাঈনুদ্দীন দুলাল নভেম্বর ১৫, ২০২৫, ১৬:৫০:৪৮

381
  • ছবি: সংগ্রহীত

রাশিয়ার জাতীয় কবি পুশকিন, লিও তলস্তয়,লেভ দলস্তয়,ম্যক্সিম গোর্কির মত বিশ্ব সাহিত্যে আঁচড় কাটা সাহিত্যিকদের চারণ ভূমিতেই এসেছিলেন ফিওদর দস্তয়েভস্কি। জন্ম ১৮২১ সালের ১১ নভেম্বর। মারা যান মাত্র ৬০ বছর বয়সে ১৮৮১ সালে। তার লেখায় মানুষের ভেতরেরদ্বন্দ্ব-সংঘাত,অপরাধ,আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধির এক গভীর উপলব্ধি তৈরি করে।

তার একটি উল্লেখযোগ্য উক্তি "সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে মিথ্যা বলো না। যে মানুষ নিজেকে মিথ্যা বলে এবং নিজের সেই মিথ্যাকে বিশ্বাস করে, একসময় সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের সত্য আর আশেপাশের সত্যের মধ্যে পার্থক্য করতে পারে না। আর তখন সে নিজেকেও, অন্যকেও সম্মান করতে পারে না। আর যখন কারো প্রতি সম্মান থাকে না, তখন ভালোবাসাও হারিয়ে যায়।" 

তিনি বলছেন " নরক কী? আমার ধারণা,নরক হলো ভালোবাসতে না পারার যন্ত্রণা "।

তার বিখ্যাত সাহিত্যকর্ম  ক্রাইম এন্ড পানিশমেন্ট, দ্য ইডিয়ট, দ্য ব্রাদার্স কারামাজভে তার এই বিশ্বাস এবং উপলব্ধিকে খুঁজে পাওয়া যায়।

যদি সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা ' ক্রাইম এন্ড পানিশমেন্ট' এর কথা বলি, সেখানে আমরা দেখতে পাই। গল্পটি সেন্ট পিটার্সবার্গের একজন দরিদ্র প্রাক্তন আইনের ছাত্রী রডিয়ন রাসকোলনিকভের  মানসিক যন্ত্রণা এবং নৈতিক দ্বিধা-দ্বন্দ্বের পরে আসে, যে একজন অসাধু বন্ধকী দালালকে হত্যা করার পরিকল্পনা করে। একজন বৃদ্ধা মহিলা যিনি তার ফ্ল্যাটে টাকা এবং মূল্যবান জিনিসপত্র মজুত করেন।

তিনি তত্ত্ব দেন যে, এই অর্থ দিয়ে তিনি নিজেকে দারিদ্র্য থেকে মুক্ত করতে পারেন এবং মহান কাজ করতে পারেন এবং নিজেকে বোঝাতে চান যে অসাধারণ পুরুষদের উচ্চ লক্ষ্যের প্রতিবন্ধকতা দূর করার জন্য কিছু অপরাধ করা হলে তা ন্যায্য। একবার কাজটি  সম্পন্ন হয়ে গেলে, তিনি নিজেকে বিভ্রান্তি, ভীতি এবং ঘৃণায় আচ্ছন্ন দেখতে পান। অপরাধবোধ এবং আতঙ্কের সাথে লড়াই করার সময় এবং তার কাজের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পরিণতির মুখোমুখি হওয়ার সাথে সাথে তার তাত্ত্বিক যুক্তিগুলি তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলে।

দস্তয়েভস্কি উপলব্ধি করেন এই যে মানুষের ভেতর একজন অন্য মানুষ কিছু ত্রুটি-বিচ্যুতি ও যুক্তি তৈরি করে, তা শেষ পর্যন্ত প্রকৃত সত্তার কাছে আত্ম সমর্পণ করে।

মানব মনের বিচিত্র ভাবনা বা অদ্ভুত যুক্তি, মনোবিকার,আবার নিজের মানবিক সত্তার কাছেই ফিরে আসা। হৃদযন্ত্রের একজন শৈল্যবিদের মত তিনি অপারেশন টেবিলে মানব মনের ব্যবচ্ছেদ করেন এবং সেখানকার ত্রুটিগুলো উন্মুক্ত করেন। আবার তার শুশ্রূষার উপায় নির্ধারণের প্রচেষ্টা চালান। তার অন্য বিখ্যাত সাহিত্য দ্য ইডিয়ট, দ্য ব্রাদার্স কারামাজভেও এই শল্য চিকিৎসকের দেখা মেলে। জন্ম দ্বি শতবর্ষ পেরিয়েও তাই তিনি প্রাসঙ্গিক।

দস্তইয়েভস্কি একাধিক দার্শনিক ও লেখকদের দ্বারা প্রভাবিত হয়েছেন,  এরমধ্য রয়েছেন পুশকিন,  গোগল,  অগাস্তিন, শেকসপিয়ার, ডিকেন্স, বালজাক, লের্মন্তফ, হুগো, পো, প্লেটো, থের্ভান্তেস, হের্জেন, কান্ট, বেলিন্‌স্কি, হেগেল, শিলার, সলোভিয়ভ, বাকুনিক, স্যান্ড, হফম্যান ও মিকিয়েভিৎজ। তার লেখা রাশিয়া এবং রাশিয়ার বাইরে ব্যাপক হারে পঠিত এবং তার পরবর্তী একাধিক  লেখককে প্রভাবিত করেছে। এরমধ্যে রয়েছেন রুশ লেখক আলেকসান্দ্রার সলঝেনিৎসিন ও আন্তন চেখভ এবং দার্শনিক  ফ্রিডরিখ নিৎশে, জঁ-পল সার্ত্র। তার বইগুলি ১৭০টির অধিক ভাষায় অনূদিত হয়েছে।

দস্তয়েভস্কি'র রচনাঃ

উপন্যাস-

পুওর ফোক।  প্রকাশকাল ১৮৪৬।

দি ডাবলঃএ পিটার্সবার্গ পয়েম। প্রকাশকাল ১৮৪৬।

নেতচকা নেজভানোভা।  প্রকাশকাল ১৮৪৯।

দি ভিলেজ অফ স্টেপানচিকোভো। প্রকাশকাল ১৮৫৯।

দি হাউজ অফ দি ডেড। প্রকাশকাল ১৮৬০।

দি ইনসালটেড এ্যান্ড হিউমিলিয়েটেড।প্রকাশকাল ১৮৬১।

এ ন্যাস্টি স্টোরি। প্রকাশকাল ১৮৬২।

নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। প্রকাশকাল ১৮৬৪।

ক্রাইম এ্যান্ড পানিসমেন্ট।প্রকাশকাল ১৮৬৬।

দি গ্যাম্বলার।  প্রকাশকাল ১৮৬৭।

দি ইডিয়ট।

র ইউথ। প্রকাশকাল ১৮৭৫।

দি ব্রাদারস কারামাজভ। প্রকাশকাল ১৮৮০।

এ রাইটার্স ডায়েরী। প্রকাশকাল ১৮৭৩-১৮৮১।

গল্প

হোয়াইট নাইটস।প্রকাশকাল ১৮৪৮।

এ ক্রিস্টমাস ট্রি এ্যান্ড এ ওয়েডিং। প্রকাশকাল ১৮৪৮।

এ উইক হার্ট। প্রকাশকাল ১৮৪৮।

এন অনেস্ট থিফ।প্রকাশকাল ১৮৪৮।

দি ইটারনাল হাজব্যান্ড। প্রকাশকাল ১৮৭০।

দি পিজ্যান্ট ম্যারি। প্রকাশকাল ১৮৭৬।

দি ড্রিম অফ এ রিডিকুলাস ম্যান। প্রকাশকাল ১৮৭৭।

এ জেন্টল ক্রিয়েচার।প্রকাশকাল ১৮৭৬।

দস্তয়েভস্কি অসুস্থ রাশিয়ান সমাজের পুনর্জন্ম এবং নতুন নির্মানের আহ্বান জানিয়েছেন তার জাতীয় পরিচয়, ধর্ম এবং এর শিকড় পুনঃআবিষ্কারের মাধ্যমে। এই যে তিনি উপলব্ধি করেন, নরক হলো ভালোবাসে না পারার যন্ত্রণা। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি  তার  গন্তব্য।

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন