বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

ফিচার

আজ ৮ ডিসেম্বার : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৫, ১৭:০৫:৫২

214
  • ছবি : সংগৃহীত

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল মানবসমাজে প্রশান্তি, রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিউজজি ২৪ডটকমের নতুন আয়োজন ইতিহাসের এই দিনে।

চলুন জেনে নেয়া যাক ৮ ডিসেম্বর ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো—

ইতিহাস:

১৬০৯ - ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

১৭৯৪ - হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৮৬৮ - জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।

১৮৮১ - ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।

১৯১৪ - আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যাণ্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৯১৭ - ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।

১৯১৮ - ব্রিটেন জেরুজালেম দখল করে।

১৯২৩ - যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।

১৯৩০ - কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু,বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।

১৯৪১ - গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৬ - সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।

১৯৪৯ - চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।

১৯৫৮ - নিখিল আফ্রিকা গণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয় ।

১৯৭১ - ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।

১৯৭১ - শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৭৪ - গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।

১৯৮৫ - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়।

১৯৮৭ - ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।

১৯৯১ - রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।

১৯৯৬ - জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

১৯৯৭ - ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

২০০৯ - বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

জন্ম:

১৬২৬ - সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।

১৮৩২ - নোবেলজয়ী [১৯০৩] নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন।

১৮৬৫ - জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।

১৯০০ - ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।( মৃ.২৬/০৯/১৯৭৭)

১৯১৩ - কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।(মৃ.১৯/০৫/১৯৮৭)

১৯৩৫ - ধরম সিং দেওল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৪১ - জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।

১৯৪২ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।

১৯৪৩ - জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।

মৃত্যু:

১৫৬০ - সুইডেনের রাজা ফ্রেডরিক।

১৯০৩ - খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বার্ট স্পেন্সার। (জ.২৭/০৪/১৮২০)

১৯২০ - শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।

১৯৫৫ - হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।

১৯৮০ - বিটলসের কিংবন্তী গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।

১৯৮৬ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৯১ - মেলবোর্ন অলিম্পিক

১৯৫৬ তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পিরি।

২০২১ - ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। (জ.১৬/০৩/১৯৫৮)

২০২১ - টপ্পা ও পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল।(জ.১৯২৯)

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন