বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার

সুরের মায়াবিনী আরতি মুখোপাধ্যায়ের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১৪:২২:৫০

171
  • সংগৃহীত

ঢাকা: স্বর্ণযুগের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরতি মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। মধুর কণ্ঠ ও অসাধারণ গায়কীর মাধ্যমে কয়েক দশক ধরে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। ১৯৪৩ সালের ১৮ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা আরতি মুখোপাধ্যায় পরবর্তীতে ভারতীয় সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেন।

সাংস্কৃতিক ও সংগীতসমৃদ্ধ পরিবারে জন্ম নেওয়ায় শৈশব থেকেই গানের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। বাড়িতেই সংগীতের প্রাথমিক শিক্ষা শুরু করেন তিনি। পরে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যাওয়ার পর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তালিম নেন প্রখ্যাত গুণীজনদের কাছে। সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষ্মণপ্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাদকর্ণির মতো সংগীতজ্ঞদের কাছে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৫৮ সালে মিনা কুমারী অভিনীত হিন্দি সিনেমা ‘সাহারা’তে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে আরতি মুখোপাধ্যায়ের। এরপর ১৯৬২ সালে ‘কন্যা’ চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। তার অনন্য কণ্ঠ ও আবেগঘন পরিবেশনা দ্রুতই তাকে সংগীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখে পরিণত করে।

১৯৬৬ সালে ‘গল্প হলেও সত্যি’ সিনেমায় গান গেয়ে সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে বিএফজে পুরস্কার অর্জন করেন তিনি। এই স্বীকৃতি তার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।

চলচ্চিত্রের গানের পাশাপাশি অ্যালবাম, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি এবং মঞ্চ ও টেলিভিশনের লাইভ পরিবেশনায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আরতি মুখোপাধ্যায়। ঠুমরি, ভজন, টপ্পা, তারানা ও গজলের মতো বিভিন্ন ধারার সংগীতে তার দক্ষতা প্রমাণ করে তার বহুমুখী প্রতিভা।

দীর্ঘ সংগীতজীবনে তিনি বাংলা ভাষায় অসংখ্য গান গেয়েছেন। জানা যায়, বাংলা ভাষায় তার গাওয়া গানের সংখ্যা প্রায় ১৫ হাজার। পাশাপাশি হিন্দি ও অন্যান্য ভাষার গানেও তিনি রেখে গেছেন অনন্য অবদান।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল মাধুর্য, আবেগ ও শাস্ত্রীয় সংগীতের গভীরতা। সময়ের পরিবর্তন হলেও তার গান আজও সংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। স্বর্ণযুগের এই শিল্পী ভারতীয় উপমহাদেশের সংগীতভুবনে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers