বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

ফিচার

আজ ২০ জুলাই : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক জুলাই ২০, ২০২৬, ১৫:৫৯:৩১

81
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯০৫ - ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।

১৯৪৬ - প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪৭ - মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।

১৯৪৯ - সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।

১৯৫১ - জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।

১৯৫৪ - ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।

১৯৬০ - বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।

১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

১৯৭৪ - তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।

১৯৭৪ - তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।

১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।

১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

২০০৬ - ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।

জন্ম

১৭৮৫ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।

১৮০৪ - রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ।

১৮২২ - গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।(মৃ.০৬/০১/১৮৮৪)

১৮৬৪ - এরিক এক্সেল কারলফেল্ডট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি।

১৮৯৭ - টাডেউস রিচস্টেইন, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ রসায়নবিদ।

১৯০২ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।(মৃ.২৫/০২/১৯৫৭)

১৯১৯ - এডমুন্ড হিলারী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন।(মৃ.১১/০১/২০০৮)

১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা।

মৃত্যু

১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৯২০ - শ্রীশ্রীমা সারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।(জ.২২/১২/১৮৫৩)

১৯৩৭ - নোবেলজয়ী ইতালিয় পদার্থবিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি।(জ.২৫/০৪/১৮৭৪)

১৯৪৪ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০১)

১৯৪৫ - পল ভালেরয়, ফরাসি লেখক ও কবি।

১৯৫১ - প্রথম আবদুল্লাহ, আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ।

১৯৬৫ - বটুকেশ্বর দত্ত, বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা।(জ.১৮/১১/১৯১০)

১৯৭২ - গীতা দত্ত , বাঙালি সঙ্গীতশিল্পী।(জ.২৩/১১/১৯৩০)

১৯৭৩ - ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

১৯৭৪ - কমল দাশগুপ্ত, প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক।(জ.২৮/০৭/১৯১২)

২০১৩ - হেলেন টমাস, আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১৫ - থিওডোরে বিকেল, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, লোক গায়ক, সুরকার, গীতিকার ও একটিভিস্ট।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers