শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

ফিচার

আজ ৬ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক   সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৫:২০:০৭

292
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতিহাস

১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।

১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।

১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।

১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।

১৯০৫ - আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।

১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম

১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৩৫)

১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(মৃ.২০/০২/১৯৫০)

১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৬৫)

১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)

১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০০৪)

১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।(মৃ.২৫/০৬/২০০৬)

১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০০১)

১৯১৮ - জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।(মৃ.০৪/০৯/২০০৩)

১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, কথা-সাহিত্যিক ও নাট্যকার৷ (মৃ.২৬/০৫/১৯৯৯)

১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।

১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।

১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। (জ. ১৯৩৯)

১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)

১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।(জ.০৮/১০/১৯৬২)

১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।(জ.১৮৯২)

১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১৯১১)

১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯১৬)

১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৭১)

১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। (জ. ১৯১৮)

১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১০)

২০১৭ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

দিবস

ডায়াবেটিস সেবা দিবস ৷

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers