রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

ফিচার

অভিনেতা কে এস ফিরোজের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৬:১০:৫৭

230
  • ছবি : সংগৃহীত

ঢাকা: দেশবরেণ্য অভিনেতা কে এস ফিরোজের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন গুণী এই অভিনেতা। ১৯৪৬ সালের ৭ জুলাই জন্ম নেওয়া কে এস ফিরোজের পুরো নাম খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কে এস ফিরোজ। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে যুক্ত হয়ে তাঁর অভিনয়জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে মঞ্চের পাশাপাশি বাংলা নাটক ও চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের বৈচিত্র্য ও দক্ষতার কারণে দর্শকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে আছেন এই অভিনেতা।

কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিংলিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চ নাটকে। কে এস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন ‘দীপ তবুও জ্বলে’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহিম।

বরিশালে জন্ম নেয়া এই অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। কে এস ফিরোজের প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরো অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers