সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

প্রাচীনকালেও ছিল কনডমের ব্যবহার

নিউজজি ডেস্ক ১৩ নভেম্বর , ২০২২, ১৩:৩৯:৩৯

884
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: যৌনতায় কনডম ব্যবহার মাস্ট! কিন্তু জানেন কি, আধুনিক কালে কনডমের আবিষ্কার হয়নি। বহু প্রাচীনকালে ছিল কনডম! ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফ্রান্সের গুহাচিত্রে কনডম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি একাধিক ইতিহাসবিদদের।

এখনকার মতো সৌখিন কনডম নয়! প্রাচীনকালে ব্যবহার কখনও পশুর শিং, পশুর চামড়া, খাদ্যনালী আবার কখনও বা ধাতব আস্তরণ কনডম হিসাবে কাজ করত।

পঞ্চদশ শতকে গ্ল্যানস কনডমের ব্যবহার শুরু হয়। কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কনডম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কনডম।

ষোড়শ শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা যায়। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েলি ফ্যালোপিয়ো একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করা লিনেন আবরণ বানান পেনিসের জন্য। এই আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেয়া হতো। এটিই প্রথম কনডম যা এসটিডি বা যৌনরোগ নিরোধক।

১৮৫৫ সালে প্রথম রাবার কনডম তৈরি হয়। তবে তার দাম ছিল চড়া! ১৯২০ সালে ল্যাটেক্স আবিষ্কারের পর কনডমের খরচ অনেকটাই কমে যায়। -নিউজ১৮ বাংলা।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers