সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

শরীরজুড়ে ৮০০ উল্কি এঁকে বিপাকে তরুণী

নিউজজি ডেস্ক ১১ ডিসেম্বর , ২০২২, ১৯:৩৬:৪১

607
  • শরীরজুড়ে ৮০০ উল্কি এঁকে বিপাকে তরুণী

ঢাকা: শরীরের নানা অংশে ট্যাটু করিয়ে শখ পূরণ করেন অনেকেই। বাহারি নকশা থেকে শুরু করে প্রিয় জনের নাম, ট্যাটুতে ইচ্ছামতো ছবি বা লেখা ফুটিয়ে তোলা যায়। কিন্তু এই ট্যাটু বা উল্কি আঁকতে গিয়েই বিপাকে পড়েছেন এক ব্রিটিশ তরুণী। অভিযোগ, ট্যাটুর জন্য তার সামাজিক জীবন বিঘ্নিত হয়েছে।

ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম মেলিসা স্লোয়ান। সাত সন্তানের জননী তিনি। শরীরের নানা অংশে ট্যাটু আঁকতে ভালবাসেন মেলিসা। কিন্তু তার অভিযোগ, এই ট্যাটুর জন্য তাকে নিয়ে সকলে ঠাট্টা-তামাশা করেন। এমনকি রেস্তরাঁ কিংবা পাবেও তাকে ঢুকতে দেওয়া হয় না।

মেলিসার সারা শরীরে অন্তত ৮০০টি ট্যাটু রয়েছে। মুখ থেকে শুরু করে পা, কোনও অংশই বাদ যায়নি। অভিযোগ, তার এই উল্কির বাহুল্য নিয়ে পাড়া-প্রতিবেশীরা নানা রকম আলোচনা করেন। কেউ তার সঙ্গে বেশি মিশতে চান না। ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতেও সমস্যায় পড়েন মেলিসা। অভিভাবকরা তাকে এড়িয়ে চলেন।

মেলিসা বলেন, ‘আমি যেমন, তেমন ভাবে আমাকে গ্রহণ করে না সমাজ। আমাকে কেউ বড়দিনের পার্টিতেও ডাকে না। আমি সকলের সঙ্গে মিলেমিশে আনন্দে কাটাতে চাই। নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতে চাই। কিন্তু আমাকে তা করতে দেওয়া হয় না।’

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মেলিসা জানিয়েছেন, ট্যাটু তার এতই পছন্দ যে, সপ্তাহে তিন দিন তিনি কোনও না কোনও ট্যাটু আঁকেন শরীরে।

স্থানীয় রেস্তরাঁ এবং পাবগুলিতে কেন ব্রিটিশ তরুণীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি। ট্যাটুর জন্যই তাকে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়। তরুণী দাবি করেছেন, তাকে নিষিদ্ধ করার আর অন্য কোনও কারণ থাকতে পারে না। সূত্র: আনন্দবাজার

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers