সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

গিনেজবুকে কুকুর!

নিউজজি ডেস্ক ২১ জানুয়ারি , ২০২৩, ০০:০৮:১৪

702
  • গিনেজবুকে কুকুর!

ঢাকা: যুক্তরাষ্ট্রে চিহুয়াহুয়া প্রজাতির কুকুরের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। গেল বছর ডিসেম্বরের ৭ তারিখে কুকুরটির বয়স ছিল ২৩ বছর ৪৩ দিন। সেদিন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের খেতাব জিতে নেয় স্পাইক নামের এই কুকুর।

একটি পার্কিং লটে চিহুয়াহুয়া প্রজাতির একটি কুকুর খুঁজে পান রিতা কিম্বেল নামের এক মার্কিনি। টম এন্ড জেরি কার্টুনের অবলম্বনে কুকুরটির নাম রাখেন স্পাইক। সে সময় স্পাইকের বয়স ছিল ১০ বছর।  

ছোট আকারের এই কুকুর সাধারণত একটু অশান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে স্পাইক ঠিক তার উল্টো। একদমই শান্ত এবং বন্ধুসুলভ বলে গিনেজ বুককে জানান রিতা।

রিতা বলেন, স্পাইক বড় কুকুরের নাম। তবে আমার কুকুরটি অনেক ছোট, তবে তার আচরণ বড় কুকুরের মতই। অপরিচিত কেউ সামনে আসলে তবে তার আসল চেহারা দেখা যায়।  

তিনি আরও জানান, স্পাইক প্রায় কিছুই দেখতে পায় না এবং শব্দ শুনতেও কষ্ট হয় তার। ফলে সে একা থাকতে পছন্দ করে। তবে সে কাউকে কামড়ায় না।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers