সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

ভালবাসার দিনেও একা? চিন্তা নেই, মিলছে ‘ভাড়ার বয়ফ্রেন্ড’

নিউজজি ডেস্ক  ১৪ ফেব্রুয়ারি , ২০২৩, ১১:৩৬:১৭

968
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রেমিক। কথায় আছে, পয়সা দিলে কী না হয়! কিন্তু তাই বলে বয়ফ্রেন্ড? ভালোবাসার মতো একান্ত ব্যক্তিগত অনুভূতিও বিক্রি হচ্ছে খোলা বাজারে? শুনতে অবাক লাগলেও সত্যি! এক যুবক নিজেকে ‘ভাড়ার বয়ফ্রেন্ড’ হিসেবে প্রচার করতে রীতিমতো রাস্তায় নেমে পরেছেন। হঠাৎ এমন দাবীর কারণ কী?

‘কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ’। এই প্রবাদ বাক্যটা বোধহয়, ফেব্রুয়ারি মাসকে ইঙ্গিত করেই তৈরি হয়েছিল। যাঁদের প্রেমিক বা প্রেমিকা রয়েছে তারা তো এই ভালোবাসার মাসটা দিব্যি আনন্দে কাটান। কিন্তু যাঁদের সে বালাই নেই? তাঁরা কী করেন এই মাসে? সেই উত্তর খুঁজতে গিয়েই সামনে এসেছে এক যুবকের অদ্ভুত কাণ্ড।

ভালোবাসার মাসে একা থাকা মোটেও পছন্দ নয় তার। তাই গার্লফ্রেন্ডের খোঁজে একেবারে রাস্তায় নেমে পড়েছেন তিনি। তবে তাঁর সঙ্গী খোঁজার পদ্ধতিটা খানিক আলাদা। এমনিতে নতুন সঙ্গী খোঁজার জন্য অনেকেই সোশ্যাল মিডিয়া বা ডেটিং সাইট গুলোতে ভিড় করেন। কিন্তু গুরগাঁওয়ের শকুল গুপ্ত ঘটিয়েছেন এক আজব কাণ্ড।

সম্প্রতি তার সেই অদ্ভুত কাজের একটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল। ছবিটিতে দেখা যাচ্ছে, পুরোদস্তুর কোট প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনি। এক হাতে লাল গোলাপ। আর দুই হাতে ধরে আছেন একটি পোস্টার। আসলে এই পোস্টারে থাকা লেখাটির জন্যই তাকে নিয়ে এত হইচই। গোটা গোটা অক্ষরে সেখানে লেখা রয়েছে, ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’। অর্থাৎ ‘ভাড়ার প্রেমিক’। শুনতে অবাক লাগলেও সত্যি। নিজকে ভাড়ার প্রেমিক বলেই দাবি করেছেন শকুল।

কিন্তু হঠাৎ এমন দাবির কারণ কী?

নেপথ্যে অবশ্যই ভালোবাসার মাস, ফেব্রুয়ারি। প্রায় বছর পাঁচেক আগে থেকেই এই অদ্ভুত পরিষেবা আরম্ভ করেছেন শকুল। কেউ কাউকে ‘আই লাভ ইউ’ বলছে শুনলেই নাকি ভীষণ ভাবে মানসিক চাপে পড়ে যেতেন তিনি। তার মনে হতো এতদিনেও তিনি প্রেমিকা পেলেন না, এর থেকে বড় ব্যর্থতা আর কী হতে পারে! এদিকে ভালোবাসার মাস জুড়ে যত্রতত্র প্রেমিক-প্রেমিকার মধুর প্রেমালাপ শুনতে হতো তাঁকে। সেই থেকেই শকুল সিদ্ধান্ত নেন ভারার বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে ঘোষণা করবেন। যেমন ভাবা তেমন কাজ! হাতে পোস্টার নিয়ে নেমেও পড়েন রাস্তায়।

তবে কোনও অসৎ উদ্দেশ্য নয়। তাকে ভাড়ায় রাখলে বেশ কিছুক্ষণ ভালো সময় উপহার দেবেন তিনি। গ্রাহকদের জন্য এমনই পরিষেবার ঘোষণা করেন তিনি। ইতিমধ্যেই নাকি ৫০ জন মহিলা ভাড়ায় রেখেছেন তাকে। তবে সবটা জানার পর অনেকেই জানতে চেয়েছেন, নিজেকে কত টাকায় ভাড়া দেন শাকুল। গুরগাঁওয়ের যুবক জানিয়েছেন, আমার পারিশ্রমিক আপনার হাসিমুখ। বলা বাহুল্য, এতক্ষণ যাদের মনে হচ্ছিল, টাকা দিয়ে কেনা যাচ্ছে প্রেমও, তাঁদের ভাবনায় কার্যত জল ঢেলেছে শকুলের এই উত্তর। - সংবাদ প্রতিদিন

নিউজজি/ এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers