সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

মলত্যাগ করেই হতে পারেন কোটিপতি!

নিউজজি ডেস্ক ২৩ এপ্রিল , ২০২৩, ২৩:৪৮:০৪

607
  • মলত্যাগ করেই হতে পারেন কোটিপতি!

ঢাকা: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়াটা অনেকে সময় নষ্ট মনে করেন। অনেকে টয়লেটে ফোন বা খবরের কাগজ নিয়ে যান, যাতে তারা সেই সময়ের সঠিক ব্যবহার করতে পারে। কিন্তু মলত্যাগ করা মোটেই সময় নষ্ট করা নয়। এটি যেমন স্বাস্থ্যের জন্য ভালো, অপরদিকে এই মলত্যাগ আপনাকে কোটিপতিও বানাতে পারে।

অবাক হলেও এটাই সত্যি। মলত্যাগ করে এবার আপনিও কোটিপতি হতে পারেন। তেমনই এক চমৎকার সুযোগ নিয়ে এসেছে আমেরিকা ও কানাডার সংস্থা। এই সংস্থার নাম হিউম্যাম মাইক্রোবস। মানি কন্ট্রোল ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই সংস্থা গবেষণার জন্য মলত্যাগ সংগ্রহ করছে এবং তার জন্য অনেক টাকা দিতেও রাজি।

সংস্থাটি বিশ্বের যে কোনও দেশ থেকে মলত্যাগের নমুনা নিতে প্রস্তুত। এর বিনিময়ে সংস্থাটি প্রতিদিনের স্টুলের জন্য বাংলাদেশী টাকায় প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি। অর্থাৎ এই হিসেবে এক বছরের মধ্যেই যে কেউ কোটিপতি হতে পারে। এই দামে আপনি সন্তুষ্ট না হলে সংস্থার সাইটে গিয়ে আপনার স্টুলের জন্য দরাদরিও করতে পারেন।

এখন প্রশ্ন উঠেছে একজন দাতার মলমূত্র দিয়ে কোম্পানি কী করবে? মানুষের মলে কিছু ভালো এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। বিশ্বে মাত্র ০.১ শতাংশ মানুষ আছে যাদের মলে ভালো ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ তাদের কোনো ধরনের রোগ নেই, তাদের পাকস্থলী সম্পূর্ণ ভালো। কোম্পানি এই ধরনের লোকদের মল থেকে ভালো ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করবে।

তবে এসব কোম্পানিতে মল দিতে হলে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ও নিয়ম মেনে চলতে হবে আপনাদের। কোম্পানি নির্বাচনের জন্য প্রথমে একটি প্রশ্নপত্র তৈরি করেছে। যা নির্দিষ্ট প্রার্থীকে পূরণ করতে হবে। এর পর কোম্পানি সাক্ষাৎকার নেবে এবং প্রার্থীদের নানারকম স্বাস্থ্য পরীক্ষা করবে। কোম্পানি তার পক্ষ থেকে এসব জিনিসের খরচ বহন করবে।  

আপনি যদি কোম্পানির প্যারামিটার অনুযায়ী পাস করতে পারেন তাহলেই মল দিতে পারবেন। কেউ নির্বাচিত হলে কাজ শুরু করার আগেই কিছু টাকা পাঠাবে প্রতিষ্ঠানটি। এর পরে নির্বাচিত ব্যক্তিকে ড্রাই আইস শিপিংয়ের মাধ্যমে কোম্পানিতে মল পাঠাতে হবে। আর সব থেকে ভালো বিষয় হলো, আপনি নির্বাচিত হলেও আপনার পরিচয়ও গোপন রাখবে কোম্পানি। যাতে কেউ ঠাট্টা না করতে পারে যে আপনি মলত্যাগ করে টাকা আয় করছেন।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers