রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

এক কলাগাছে ১৬ মোচা

নিউজজি ডেস্ক ৫ জুন , ২০২৩, ১৯:১৩:১৮

533
  • এক কলাগাছে ১৬ মোচা

ঢাকা: নাটোরে একটি কলাগাছে ১৬টি মোচা এসেছে। এ বিরল দৃশ্য দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাগাছটি লালপুর উপজেলার নাওদাঁড়া গ্রামের মওলা বক্সের। তিনি বলেন, কয়েক দিন আগে আমার বাড়ির পেছনে একটি গাছে ১৫টি মোচা দেখা যায়। পরে আরো একটি মোচা আসে। এমন ঘটনা আগে দেখিনি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর বহু মানুষ প্রতিদিন কলাগাছটি দেখতে আসছেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, কলাগাছে ১৬টি মোচা বের হওয়ার ঘটনায় আমরা বিস্মিত। সবখানে এ নিয়ে গুঞ্জন চলছে। সত্যিই অবাক করার মতো, না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এখানে সম্ভবত অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত মোচা বের হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers