সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

ছুঁড়ে ফেলা সানগ্লাস বিক্রি ২১ লাখ টাকায়

নিউজজি ডেস্ক ১৯ জুন , ২০২৩, ১৯:২৫:০১

556
  • ছুঁড়ে ফেলা সানগ্লাস বিক্রি ২১ লাখ টাকায়

ঢাকা: ‍বিখ্যাত সংগীতশিল্পী বিয়ন্সে গিয়েছিলেন এক কনসার্টে। গান গাইতে তারকারা যেভাবে ভক্তদের উদ্দেশে ভালোবাসা ছড়ান, ঠিক সেভাবেই নিজের সানগ্লাস তিনি ছুঁড়ে দিয়েছিলেন গানে উন্মাতাল ভক্তদের দিকে। এক সৌভাগ্যবান ভক্ত আবার পেয়ে গিয়েছিলেন সেই সানগ্লাস। এবার বিয়ন্সের ব্যবহার করা ওই সানগ্লাস বেচেই প্রায় ২০ হাজার ডলার আয় করে নিতে যাচ্ছেন সেই ভক্ত। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২১ লাখ টাকার কিছু বেশি।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, গ্লোবাল ভ্যালেনটিনো নামের এক টিকটকার ও শখের ছবি নির্মাতা গত মাসে লন্ডনে বিয়ন্সের এক কনসার্টে অংশ নিয়েছিলেন। প্রিয় সংগীতশিল্পীর পারফরম্যান্সের ভিডিও ধারণ করছিলেন ভ্যালেনটিনো। হুট করেই বিয়ন্সে চোখ থেকে সানগ্লাস খুলে ছুঁড়ে দেন তাঁর দিকে।

কুড়িয়ে পাওয়া সেই সানগ্লাস জোড়াই এবার নিলামে তুলেছেন ভ্যালেনটিনো। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন, ‘ভক্ত হিসেবে এটি আমার জন্য খুবই কঠিন একটি সিদ্ধান্ত ছিল। বিয়ন্সের এই উপহার আমার খুবই পছন্দের ছিল'।

কিন্তু পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কিছু নেই! মূলত পরিবার ও নিজের ক্যারিয়ারের কথা ভেবেই বিয়ন্সের দেওয়া উপহার বিক্রি করে সেই অর্থ কাজে লাগাতে চাইছেন ভ্যালেনটিনো।

অবশ্য বিক্রির আগেই বিয়ন্সের সানগ্লাস জোড়া পরে টিকটকের জন্য বেশ কয়েকটি ভিডিও বানিয়েছেন ভ্যালেনটিনো। সেসব টিকটক এরই মধ্যে কয়েক মিলিয়ন ভিউও পেয়ে গেছে।

বিয়ন্সের এ সানগ্লাসের নিলাম হবে ওমেগা অকশনস নামের একটি প্রতিষ্ঠানে। সেখানকার ম্যানেজার ড্যান হাম্পসন বলছেন, ‘বিয়ন্সের কনসার্টে সানগ্লাস জোড়া যিনি পেয়েছিলেন, তিনিই সেটি বিক্রি করছেন। এর টিকটক ভিডিও এরই মধ্যে ভাইরাল। আমরা এ নিয়ে বেশ খুশি'।

ওমেগা অকশনস জানিয়েছে, আগামী ৪ জুলাই নিলাম শুরু হবে। ধারণা করা হচ্ছে, নিলাম শুরুর অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাবে বিয়ন্সের সানগ্লাস।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers