সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

বিলাসবহুল গাড়িতে এসে ফুলের টব চুরি!

নিউজজি ডেস্ক ২১ নভেম্বর , ২০২৩, ১৬:১৪:৩৫

550
  • বিলাসবহুল গাড়িতে এসে ফুলের টব চুরি!

ঢাকা: বিলাসবহুল গাড়িতে করে এসে ভারতের পাঞ্জাব শহরের একটি বাড়ি থেকে ফুলের টব চুরি করেছে দুই নারী। রাতের বেলা বাড়ির গেট থেকে চুরির সময় ক্যামেরায় ধরা পড়েন তারা। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের চুরির ভিডিও। ইতোমধ্যে তা ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোহালির ৭৮ নং সেক্টরের একটি বাড়ির সামনে সেডান গাড়ি থামায় দুই নারী। তারা গাড়ি থেকে বাড়ির গেটের দিকে আসে। তারপর গেটের ওপরে থাকা ফুলের টব নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, এই বছরের শুরুতেও এমন আরেকটি ঘটনা ঘটেছে। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে অ্যাম্বিয়েন্স মলের সামনে রাখা ফুলপাতা চুরি করে দুজন। এই ঘটনায় ৫০ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই না, এই বছর জি-২০ শীর্ষ সম্মেলনের পরে দিল্লির রাস্তা থেকে ফুলের টব চুরির ঘটনাও ঘটেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers