সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

আস্ত টাওয়ার চুরি, বন্ধ রেডিও!

নিউজজি ডেস্ক ১৭ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:৩৭:৫৫

919
  • আস্ত টাওয়ার চুরি, বন্ধ রেডিও!

ঢাকা: আস্ত টাওয়ার চুরি শুনে নিশ্চয়ই খটকা লাগছে? হ্যা, এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে। এ কারণে চলতে চলতে হঠাৎই বন্ধ রেডিও। দীর্ঘক্ষণ কোনো খবর না-পাওয়ায় নানাবিধ জল্পনা শুরু হয় সেখানে। রেডিও বন্ধ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তা নিয়েও শুরু হয় কানাঘুষা।

শেষমেশ সব জল্পনার অবসান স্টেশনকর্তার ফেসবুক পোস্টে। ব্রেট আলমোরে নামে স্টেশনের জেনারেল ম্যানেজার কোনোরকম রাখঢাক না-রেখেই জানান, স্টেশন থেকে রাতারাতি ২০০ ফুটের রেডিও টাওয়ার গায়েব হওয়ার কারণেই বন্ধ রেডিও। এদিকে স্টেশনের তরফে অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেছে প্রশাসন।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers