সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড

নিউজজি ডেস্ক ২ জুন , ২০২৪, ১৪:১৬:৪০

347
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন এক ভারতীয়। শুক্রবার (৩১ মে) ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী (৪৪) টানা তৃতীয়বারের মতো নিজের করা পূর্বের সব বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে দ্রুততম সময়ে নাক দিয়ে টাইপ করে অবাক করেছেন বিশ্বকে।

সাধারণত হাতের আঙুল দিয়েই কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা হয়। কিন্তু কেউ কেউ কৌতূহলের বশে বা শারীরিক প্রতিবন্ধকতার জন্য এক্ষেত্রে পায়ের আঙুল ব্যবহার করে। তবে কেবল কৌতূহলের বশেই এবার এক ভারতীয় হাত ও পা-এর বদলে নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, বিনোদ কুমার এর আগেও একইভাবে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো নাক দিয়ে টাইপ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সে সময় কিবোর্ডে তার টাইপের গতি ছিল ২৭.৮ সেকেন্ড।

দ্বিতীবার তিনি আরও কম সময়ে নিজের করা বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে মাত্র ২৬.৭৩ সেকেন্ডের টাইপিং স্পিড নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সর্বশেষ গত শুক্রবার (৩১ মে) তিনি যখন বিশ্ব রেকর্ড গড়লেন, তখন তার টাইপের গতি ছিল মাত্র ২৫.৬৬ সেকেন্ড, যা তার আগের করা সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেছে। এতে দেখা যায়, বিনোদ কুমার তার নাককে কিবোর্ডের কাছে লাগিয়ে দ্রুতগতিতে ইংরেজি বর্ণ টাইপ করে যাচ্ছে। ভিডিওটি বিনোদের দ্বিতীয়বারের মতো নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়ার সময়কার।

এ প্রতিভার জন্য বিনোদ ভারতজুড়ে ‘টাইপিং ম্যান’ নামে ব্যাপক পরিচিত। 

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers