সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

ঠেলাগাড়ির গতি ঘণ্টায় ৫২ দশমিক ৫৮ মাইল!

নিউজজি ডেস্ক ৯ জুন , ২০২৪, ১২:৩০:৪৪

216
  • ঠেলাগাড়ির গতি ঘণ্টায় ৫২ দশমিক ৫৮ মাইল!

ঢাকা: যুক্তরাজ্যের এক মেকানিক তার বাগানে কাজের জন্য এমন একটি ঠেলাগাড়ি বানিয়েছেন, যা ঘণ্টায় ৫২ দশমিক ৫৮ মাইল গতিতে ছুটেছে। এরই মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।

ব্রিটিশ ওই ব্যক্তির নাম দিলান ফিলিপস। তিনি গিনেস কর্তৃপক্ষকে বলেন, আমি প্রথমে জানতাম না যে, ঠেলাগাড়ির গতির জন্য বিশ্ব রেকর্ড ক্যাটাগরি আছে। বাগানে কাজ করতে মজার এই ঠেলাগাড়ি বানিয়েছি। অনুশীলনের সময় দেখি এটির গতি ঘণ্টায় ৩৭ মাইল। পরে রেকর্ড সম্পর্কে জানি।

ফিলিপস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে ‘স্ট্রেইটলাইনারস স্পিড উইক-২০২৪’-এ অংশ নেন। তিনি বিবিসিকে বলেন, ঠেলাগাড়ির গতি উচ্চ হওয়া যেমন অস্বস্তিকর, তেমনি ভীতিকরও। এর গতি হ্রাস করাও সমস্যাজনক। কারণ এর ব্রেক কেবল সামনেই। কাঠে স্পর্শ করে এটি বন্ধ করা যায়, যা অস্বস্তিকর। এটার কোনো সাসপেনশনও নেই। সর্বোচ্চ গতির অনুভূতি হলেও এটি একেবারে অনর্থক। সূত্র: ইউপিআই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers