বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

ফিচার
  >
বিচিত্র

প্রথমবার দেখা মিলল কমলা রঙের হাঙরের

নিউজজি ডেস্ক ২৮ আগস্ট , ২০২৫, ১৫:২২:০৪

407
  • ছবি: সংগৃহীত

ঢাকা: কোস্টারিকার টরটুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে গত বছর ধরা পড়েছিল এক বিরল কমলা রঙের হাঙর। সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল মেরিন বায়োলজি-তে সম্প্রতি প্রকাশিত ছবিতে এ হাঙরকে ঘিরে দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এটাই প্রথমবার কোনো হাঙরকে এমন উজ্জ্বল কমলা রঙে দেখা গেছে।

জানা গেছে, প্যারিসিমা ডোমাস ডেই নামে একটি পর্যটন সংস্থার সাথে কিছু জেলেরা মাছ ধরতে গিয়ে হাঙরটিকে দেখতে পান। সমুদ্রের প্রায় ৩৭ মিটার গভীরে এবং ৩১.২ ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রায় পাওয়া গিয়েছিল ওই হাঙর। ছবি তুলে আবার সাগরে ছেড়ে দেয়া হয় প্রাণীটিকে।

কেন কমলা রঙের?

বিশেষজ্ঞদের মতে, হাঙরটির এ অদ্ভুত রঙ এসেছে দুটি বিরল জিনগত সমস্যার কারণে—অ্যালবিনিজম ও জ্যানথিজম (যা জ্যানথোক্রোমিজম নামেও পরিচিত)। এ অবস্থায় মেলানিন উৎপাদনে প্রভাব পড়ে। ফলে সাধারণ বাদামি রঙের নার্স হাঙরের বদলে এর শরীর ঝলমলে কমলা হয়ে উঠেছে। চোখও সাদা।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এ ধরনের অস্বাভাবিক রঙ শিকারিদের কাছে হাঙরটিকে সহজেই দৃশ্যমান করে তুলতে পারে, ফলে এর টিকে থাকার ঝুঁকি বাড়তে পারে।

গবেষকদের মতে, এ আবিষ্কার স্থানীয় নার্স হাঙরের জিনগত বৈচিত্র্য সম্পর্কে আরও বড় প্রশ্ন উত্থাপন করতে পারে। জ্যানথিজম প্রাণিজগতে অত্যন্ত বিরল, যা আগে কিছু মাছ, সরীসৃপ ও পাখিতে দেখা গিয়েছিল। তবে ক্যারিবীয় অঞ্চলের কোনো তরুণাস্থি বিশিষ্ট মাছ—যেমন হাঙরে—এটি এই প্রথম নথিভুক্ত হলো।

গবেষকরা জানিয়েছেন, ‘হাঙরের শরীরে এ ধরনের বিরল রঙের অস্বাভাবিকতা জিনগত না পরিবেশগত কারণে হচ্ছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।’

সূত্র: এনডিটিভি।

 

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers