সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

চীনের সাতরঙা পাহাড়

নিউজজি ডেস্ক  ১৬ অক্টোবর , ২০২৫, ১৬:২৯:৫৩

341
  • ছবি : সংগৃহীত

ঢাকা : সবুজ, মেটে কিংবা সাদা রঙের নয়, চীনের উত্তর পশ্চিমাংশের গানসু সীমান্তে রয়েছে এমন একটি পাহাড়, যা রংধনুর মতো সাতরঙা। ভূবিজ্ঞানীদের মতে, পাহাড়টি গড়ে উঠেছে বিভিন্ন বর্ণের শিলার সমন্বয়ে। যা বহুরঙা করে তুলেছে একে। ২০১০ সালে পর্যটনস্থান হিসেবে ওর্য়াল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় এই রেনবো মাউন্টেন।

আকাশ নয়, পাহাড়ের বুকে ফুটে উঠেছে রংধনু। সুউচ্চ পর্বতমালার যেদিকে চোখ যায় সেদিকেই নানা রঙের খেলা। প্রকৃতি যেন আপন মনের মাধুরী মিশিয়ে সুবিশাল ক্যানভাসে তুলির টানে সৃষ্টি করেছে এই রংমহল। বর্ণিল এই পাহাড়ের অবস্থান চীনের গানসু সীমান্তে। ভূতাত্ত্বিকদের মতে, চারশ' বর্গ কিলোমিটার আয়তনের এই রেনবো মাউন্টেন তৈরি হতে সময় লেগেছে দুই কোটি চল্লিশ লাখ বছর। পাহাড় ও সংশ্লিষ্ট এলাকার নাম ‘ঝাংগে দাংশা ন্যাশনাল পার্ক’।

পাহাড়টির রঙিন হওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করছে এর ভূ-গর্ভস্থ টেকটনিক প্লেটের সংঘর্ষ। বহু বছর ধরে চলা এ সংঘর্ষের ফলে বেরিয়ে এসেছিলো শিলাস্তর। সেই শিলাস্তরে মিশ্রিত ছিলো সিলিকা, আয়রন, ক্লোরাইডসহ নানারকম খনিজ পদার্থ। ঋতু পরিবর্তন, ঝড়, বৃষ্টি, তুষারপাত এবং রাসায়নিক বিক্রিয়ায় এসব শিলাস্তরের রূপ পরিবর্তিত হতে হতে তৈরি হয়েছে বর্তমানের রেনবো মাউন্টেন।

এই পাহাড়ে ভ্রমণের সবথেকে উপযোগী সময় জুন থেকে সেপ্টেম্বর। সে সময়ের প্রখর সূর্যতাপ ও বৃষ্টিতে পূর্ণ রূপ মেলে ধরে রেনবো মাউন্টেন। এমন রহস্যময় সৌন্দর্যের জন্য ২০১০ সালে বিশ্বের অন্যতম পর্যটনস্থান হিসেবে ওর্য়াল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় এই পাহাড়।

নিউজজি /হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers