সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

পাত্রী ৮০, পাত্রের ৮৫ বছর- প্রথম আলাপেই প্রেম

নিউজজি ডেস্ক ৩১ অক্টোবর , ২০২২, ১৩:৩৭:৩৮

663
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: বয়স একটি সংখ্যা ছাড়া আর অন্য কিছুই নয়। প্রেমের সঙ্গে এর কোন রকম লেনদেন নেই। জেনিফা ও রে এর প্রেমের গল্প সে কথাই বলে। জেনিফার বয়স ৮০ বছর হলেও ১৮ বছর ধরে তিনি একাই রয়েছেন। দুইবার বিয়ে করলেও সেই বিয়ে দীর্ঘস্থায়ী  হয় নি। অনেকের সাথে আলাপ হয় কিন্তু কাউকে মনে ধরে না তার। অবশেষে একজনকে মনে ধরেছে তার। যার বয়স ৮৫ বছর। নাম রে।

নেট যোগাযোগ মাধ্যম 'ব্লাইন্ড ডেট'-এ গিয়ে রে -এর সঙ্গে প্রথম আলাপ হয় জেনিফার। রে -এর বয়স সম্পর্কে একটা ধারণা থাকলেও রে কেমন দেখতে সে সম্পর্কে কোন ধারণাই ছিল না জেনিফার। যখন প্রথম দেখা হল রে -এর সঙ্গে, তখন প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় জেনিফার। রে-এর পোশাক, তার কথা বলার ধরন- সবটাই জেনিফার যেন মনের মত।

প্রায় আট বছর আগে রে-এর স্ত্রী মারা যান। 'ব্লাইন্ড ডেট' -এ গিয়ে বন্ধু বানাতে বেশ ভালোই লাগে তার। প্রচুর বন্ধু রয়েছে তার কিন্তু জেনিফার মত তারও কেউ এতটা মনে ধরে নি। জেনিফা কে প্রথম দেখে তার মনে হয়নি বয়স ৮০ বছর। আর জেনিফার সঙ্গে কথা বলার পর মুগ্ধতা যেন আরো বেড়ে যায়। এবং তারা উভয়পক্ষই তখন ঠিক করে নেন যে বাকি জীবনটা তারা একসঙ্গে কাটাতে চান।

বয়স বাড়লেও কিন্তু সঙ্গীর প্রয়োজন হয়। অল্প বয়সে সঙ্গীহারা হলে আমরা অনেকেই সঙ্গীর খোঁজ করে থাকি। বর্তমানে কিন্তু আমরা আমাদের বাবা-মায়ের ক্ষেত্রে তা করা থেকে বিরত থাকি। নিজেদের জীবনের কর্মব্যস্ততায় আমরা বাবা মায়ের খোঁজ নিতে ভুলে যাই। তারা যদি সংগী খুঁজতে চান তাতে ক্ষতির কি? প্রেমের আবার বয়স আছে নাকি। একে অপরের পাশে থাকাটাই তো প্রকৃত প্রেম।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers