সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ভয়াবহ বিপর্যয়ের মুখে এই গ্রহ

মাঈনুদ্দীন দুলাল ১৭ জুন , ২০২৫, ১৬:২৭:১৫

360
  • ভয়াবহ বিপর্যয়ের মুখে এই গ্রহ

মধ্যপ্রাচ্য কি আর একটি গাজা দেখার জন্য অপেক্ষা করছে? ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তারই পুনরাবৃত্তি কি ইরানে হতে যাচ্ছে?

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে দুটি বিষয় বিশ্ববাসীর মনে আতংক ছড়াচ্ছে।

প্রথমত: একটি সর্বাত্মক যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। মেজাজ হারিয়ে ইসরায়েল যদি পারমাণবিক বোমা ব্যবহার করে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। নেতানিয়াহু ইতোমধ্যে বলেছেন ইরান পারমানবিক বোমা ব্যবহারের দিকে ইসরায়েলকে ঠেলে দিচ্ছে। পরমাণু বোমার চেইন রিয়েকশান মধ্যপ্রাচ্যসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। এবং ধীরে ধীরে তা ক্ষতিগ্রস্ত করবে সারা পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য। 

দ্বিতীয়ত: ইসরায়েল ও ইরানের প্রাণ ও সম্পদহানীর পাশাপাশি এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নিয়ে আসবে চরম মন্দাবস্থা। এর প্রতিক্রিয়ায় বেশি ভুগবে এ গ্রহের দরিদ্র অঞ্চলের মানুষ। ইতোমধ্য অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৭ শতাংশ বেড়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে লাফিয়ে লাফিয়ে বাড়বে জ্বালানি তেলের মূল্য।

এদিকে ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। যে প্রণালী দিয়ে সমূদ্র পথে বাহিত তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। তাহলে জ্বালানি তেলের সরবরাহে ভয়াবহ প্রভাব পড়বে। জ্বালানি তেল অর্থনীতিতে কি প্রভাব ফেলে আমরা সকলেই জানি। নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে খাদ্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে। পৃথিবী এক ভয়াবহ দুর্ভীক্ষাবস্থায় পড়বে।

সংকট ভয়াবহ। বিশ্বের প্রভাবশালী দেশগুলো যুদ্ধ থামাতে উদ্যোগ নিতে দেরী করলে মানব সভ্যতা কঠিন বিপর্যয়ে পড়বে। আমাদের এই গ্রহটি পরিচর্যার দায়িত্বতো আমাদেরই। বিশ্ব বিবেক দ্রুত এগিয়ে আসুক। আমরা সাধারণ মানুষ তাই প্রত্যাশা করি।

লেখক : সাংবাদিক 

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers