সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না : কেন তবে যুদ্ধ?

মাঈনুদ্দীন দুলাল ১৯ জুন , ২০২৫, ১৭:৩৬:৪৮

368
  • ছবি: নিউজজি

ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোন প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। প্রতিষ্ঠানটির মহা পরিচালক রাফায়েল গ্রোসি সংবাদ মাধ্যম আল জাজিরাকে সম্প্রতি দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন। 

তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা ইরানে এমন কিছু খুঁজে পাইনি যা নির্দেশ করে যে, তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে। আমাদের পর্যবেক্ষক দল এমন কিছু দেখতে পায়নি।”

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাটি ( IAEA) জাতিসংঘের স্বায়ত্তশাসিত একটি সংস্থা। এটি জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে এর কার্যক্রম পেশ করে। এই সংস্থাতে কাজ করেন পেশাদার ও দক্ষ বিজ্ঞানী এবং প্রকৌশলীরা।

তাহলে ইসরায়েল ও আমেরিকা কেন বলছে ইরান পারমাণবিক শক্তি অর্জনে কাজ করছে এবং এই অস্ত্র তৈরির কাছাকাছি। ইরাকে হামলার আগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা ও বিপুল রাসায়নিক অস্ত্র মজুতের অভিযোগ আনা হয়েছিল। বাস্তবে সে রকম কোন প্রমাণ পাওয়া যায়নি। ইরাক রাষ্ট্রটি তছনছ হয়ে গেছে। 

আমেরিকা ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। তারা কি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানেনা? এই দেশ দুটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বক্তব্যকে খারিজও করছে না। তাহলে ইরানে হঠাৎ হামলা কেন? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের প্রশ্ন, ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্প্রসারণ ও দখলদারিত্বের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিরোধ করছে সেজন্যে?

চলমান যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে সাথে চাইছে। তেহরানের সুরক্ষিত পরমাণুকেন্দ্র ধ্বংস করার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার ধ্বংসকারী বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর প্রয়োজন। যা আমেরিকার হাতে রয়েছে। বিশেষজ্ঞরা তাই মনে করছেন।

যদি আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়ায় তবে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সূচনা করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি আনবিক বোমা বিস্ফোরণের ক্ষতির অভিজ্ঞতা বিশ্ববাসীর আছে। সেই আতঙ্ক এখনো তাড়া করছে মানব সভ্যতাকে। এখন শুধুই প্রার্থনা শুভ বুদ্ধির উদয় হোক তাদের, যারা এই ধ্বংসযজ্ঞ থামাতে সক্ষম।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers