সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতেই হবে

মাঈনুদ্দীন দুলাল ২৪ জুন , ২০২৫, ২২:২৮:৫৯

296
  • সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতেই হবে

বাংলাদেশের সংবিধানের অধীনে পরিচালিত ৪ টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে।  এগুলো হচ্ছে - ১. নির্বাচন কমিশন। ২. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর। ৩. সরকারি কর্মকমিশন। ৪. এটর্নি জেনারেলের কার্যালয়।

একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে মব ওয়ালারা শারীরিক ভাবে লাঞ্ছিত করে গলায়  জুতার মালা পড়াল। অবৈধ ও পক্ষপাতমূলক নির্বাচনের অভিযোগ এনে তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা থানায় একটি মামলা হয়েছে।

তাকে বাসা থেকে বের করে মব ওয়ালারা শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে এবং পরে গলায় ঝুলিয়ে দেয়া হয়েছে জুতার মালা। এ সময় দু'জন উর্ধতন পুলিশ কর্মকর্তাসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি পুলিশ নিষ্ক্রিয় ছিলেন। অবশ্য ঘটনার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ঘটনাটি নিয়ে নেতি বাচক প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, যারা আইন হাতে তুলে নেবে তাদের আইনের আওতায় আনা হবে। যে রাজনৈতিক দলের কর্মীদের দিকে এই অপকর্মের অঙ্গুলি, সেই দলও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনাটি এখানেই শেষ হতে পারে। কিন্তু এর প্রতিক্রিয়াতো বহমান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা একজন সিনিয়র সিটিজেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন সাব-সেক্টর কমান্ডার।  সর্বোপরি তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। সে বিষয়ে কারো দ্বিমত থাকবার কথা নয়।

সংবিধান যে কোন রাষ্ট্রের পরিচালন দলিল। যেটি প্রত্যেক নাগরিকের কাছে অত্যন্তগুরুত্বপূর্ণ ও পবিত্র।  সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্ধন, পরিমার্জন,সংশোধন বা নতুনভাবে প্রণীতও হতে পারে। কিন্তু যখন, যে অবস্থায় সংবিধান বিদ্যমান সে অবস্থায় তা মান্য ও সম্মান করা নাগরিক দায়িত্ব এবং কর্তব্য । বলা চলে এটি বাধ্যবাধকতা। অন্যথায় রাষ্ট্র কাঠামো ভেঙ্গে পড়বে। ভঙ্গুর সমাজ বা রাষ্ট্র নাগরিকদের কোন ধরনের নিরাপত্তা দিতে পারেনা। মানবিক রাষ্ট্র হতে পারেনা।

লেখক : সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers