সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

মব যেন এক মহামারি: কুমিল্লায় ৩ জনকে হত্যা

মাঈনুদ্দীন দুলাল ৪ জুলাই , ২০২৫, ০০:৪২:২৬

595
  • মব যেন এক মহামারি: কুমিল্লায় ৩ জনকে হত্যা

"মব" এক ভয়ংকর সংক্রমক ব্যাধি'র মত ছড়িয়ে পড়ছে। সবশেষে গণ হামলার শিকার হলেন কুমিল্লার মুরাদনগরের একটি পরিবার। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঐ এলাকার কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি ঘরে ঢুকে দুই নারী ও এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের সদস্যরা মাদক ব্যবসায় জড়িত।

প্রশ্ন হল ঐ এলাকার (বাঙ্গরা বাজার থানা) পুলিশ কি জানতনা গণপিটুনির শিকার পরিবারটি মাদক ব্যবসায় জড়িত? তাদের বিরুদ্ধে তদন্ত করে কোন ব্যবস্থা কি নিয়েছে? যদি জড়িত থাকে তবে কেন আইনি ব্যবস্থা নেয়নি?

এলাকার লেকজন কি আইন হাতে তুলে নিয়ে এভাবে কাউকে হত্যা করতে পারে?

ঐ এলাকার লোকজন এই মব ভায়োলেন্স কেন চালাল? সাম্প্রতিক সময়ে দেশব্যাপী একের পর এক মবের ঘটনা কি তাদের উদ্বুদ্ধ করেছে? এতগুলো মব ঘটল। সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হচ্ছে বারবার। কিন্তু কোনভাবেই এই প্রবণতা বন্ধ হচ্ছে না।

বরং সংক্রমক ব্যাধীর মত এ জনপদে মব দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা করোনা’র মত সংক্রমক ব্যাধি দেখেছি। অনেক প্রাণ হারিয়েছি। এখনও এর আতঙ্ক কাটেনি। মবও সে রকম দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আইনবিরোধী কাজটি একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। আহত করছে। মানুষের সম্মানহানি হচ্ছে। যদি মব নামের দাবকে নিয়ন্ত্রণ করা না যায় তবে তা গিলে খাবে আইনশৃঙ্খলা। সমাজের প্রচলিত সহনশীলতা, সহমর্মিতা, মূল্যবোধ।

এক সময় বিশ্ববাসী আমাদের দিকে আঙুল তুলে বলবে “মব কান্ট্রি ” বাংলাদেশ।

লেখক : সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers