সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোড় ঘোরানো বার্তা চীনের

মাঈনুদ্দীন দুলাল ৯ জুলাই , ২০২৫, ১৪:০৫:৪১

268
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোড় ঘোরানো বার্তা চীনের

ঢাকা: চীনা একটা প্রবাদ আছে - সব কথা অন্যদের বলো না। কিছু কথা নিজের জন্য রাখ।

চীন ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পাশে থেকে বন্ধু হিসেবে সমর্থন করেছে। তবে সরাসরি পক্ষাবলম্বন করেনি বা রাশিয়াকে সামরিক সহায়তা দেয়নি। কিন্তু এতদিন পর খোলস ছেড়ে বেরিয়ে আসল চীন।

অতি সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সাথে বৈঠকে স্পষ্ট করে বলেছেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চীন মেনে নেবে না। আমরা রাশিয়াকে হারতে দেবনা। আমরা যদি রাশিয়াকে সামরিক সমর্থন দিতাম তবে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত"।

কেন চীন রাশিয়ার পরাজয় চায় না?  তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন,  ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া-প্রশান্ত অঞ্চল। সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন।

গত ২০ জুন পিটার্সবার্গে এক সম্মেলনে পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, " আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় এক জাতি। এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের"।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ আরো কিছু সময় চলুক রাশিয়া এবং চীন এটি চায়। রাশিয়ার উদ্দেশ্য হলো ইউক্রেনের আরো কিছু অঞ্চল কব্জা করা আর চীন চায় আমেরিকার মনযোগ তার দিক থেকে কিছু সময় সরিয়ে রাখা।

এ যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত আমেরিকা একাই ইউক্রেনকে ৬৪.৫ বিলিয়ন ডলার সহায়তাও দিয়েছে। যার বেশির ভাগই সামরিক খাতে। ইইউ'র অন্য দেশতো সহায়তা দিচ্ছেই। গত ৬ মাসে কানাডা এবং ইউরোপ ইউক্রেনকে সামরিক খাতে ৪ হাজার কোটি ডলার  দিয়েছে।

তবে কোন কোন সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, চীন যদি সামরিক সাহায্য নিয়ে রাশিয়ার পাশে দাঁড়ায় তবে রাশিয়া দ্রুত গিলে ফেলবে ইউক্রেনের বিশাল অংশ বা পুরো দেশ। এমনও হতে পরে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাও করতে পারে।

লেখক : সাংবাদিক
 
বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers