সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

মাইলস্টোন স্কুলে মেহেরীন স্মৃতি স্মারক হোক

মাঈনুদ্দীন দুলাল ২ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৪৫:১৭

518
  • মাইলস্টোন স্কুলে মেহেরীন স্মৃতি স্মারক হোক

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক মেহেরীন চৌধুরী'র আত্মত্যাগের ঘটনা আমাদের স্মৃতিতে জ্বলজ্বলে। গত ২১ জুলাই যমদূতের মত বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি স্কুলের একটি ভবনে আছড়ে পরেছিল। একটি কক্ষের শিশু-কিশোর শিক্ষার্থীদের বাঁচাতে মেহেরীন অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েন। নিজে মৃত্যুকে আলিঙ্গন করে ২০ জন ছাত্রের প্রাণ বাঁচাতে পেরেছিলেন।

তার ডিউটি শেষ। তিনি চাইলে প্রাণভয়ে নিরাপদে সরে যেতে পারতেন।

সব মরণ সমান নয়। কখনো কখনো মরণ জীবনের চেয়ে সহস্রগুন বড়। কোন কোন মৃত্যু একটি জনপদের জন্যে সম্মান বয়ে আনে। উদাহরণ তৈরি করে। যেমন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের বলিদান। কিছু মৃত্যু শিখিয়ে যায় মানবিক মূল্যবোধ আর ত্যাগের মহিমা।

মেহেরীন চৌধুরী আর ফিরে আসবেন না। কিন্তু তাঁর স্মৃতি থাকবে। তাঁর আত্মত্যাগ রুপকথার গল্পের মত এ জনপদের মানুষ তাদের সন্তানদের বলবে।

প্রতিবছর শিক্ষকদের অসামান্য কাজের জন্য শিক্ষা মন্ত্রণালয় ' মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস ' পুরষ্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই উদ্যোগকে অভিনন্দন জানাই।

মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রতিষ্ঠানটির ভেতর মেহরীন চৌধুরীর জন্যে কোন স্মৃতি চিহ্ন যেন রাখা হয়। হতে পারে কোন একটি ভবনের নাম। দৃষ্টি গোচর জায়গায় তার ম্যুরাল বা স্মৃতি স্তম্ভ হতে পারে।

এই প্রতিষ্ঠানে আগামী দিনে অনেক শিক্ষার্থী আসবে। তারা জানবে একজন মানবিক মানুষের কথা। গর্বিত হবে। শিখবে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা। এই গল্প তাদের পরের প্রজন্মকেও বলবে।

মেহেরীন সকল প্রশংসা ও স্তুতির উর্ধ্বে। এসবে তার কিছু যায় আসেনা। কিন্তু আমরা যারা জীবিত তারা সম্মানিত হব, তাকে শ্রদ্ধা জানিয়ে।

লেখক: সাংবাদিক

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers