সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

মধ্যপ্রাচ্য তছনছ, এবার টার্গেট এশিয়া?

মাঈনুদ্দীন দুলাল ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ২২:৫৬:৫৪

583
  • মধ্যপ্রাচ্য তছনছ, এবার টার্গেট এশিয়া?

মধ্যপ্রাচ্য তছনছ হয়েছে। কিছুটা স্থিতিশীল ( গনতান্ত্রিক বলছি না) ইরাকে রাসায়নিকসহ বিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে ২০০৩ সালে আমেরিকার নেতৃত্বে সম্মিলিত বাহিনী মাসব্যাপী হামলা চালাল। সাদ্দাম হোসেনের পতনের পর গৃহযুদ্ধ প্রবন এক ইরাককে দেখা গেল। ২০১১তে লিবিয়ার শাসক গাদ্দাফি'র মৃত্যুর পর ভেঙ্গে গেল লিবিয়া।

অভিযোগ রয়েছে এসব দেশের সম্পদ  হরিলুট হয়েছে। গণবিক্ষোভের হাত ধরে ২০১০এ এলো আরব বসন্ত।বসন্ত বাতাসে এলোমেলো হয়ে গেল তিউনিসিয়া,মিশর,লিবিয়া,সিরিয়া ও ইয়েমেনসহ বেশকিছু দেশ। মধ্যপ্রাচ্যে জন্ম নিয়েছে আইএস এর মত নিষ্ঠুর উগ্রবাদী সংগঠনের।

ইসরায়েলের গাজায় হামলা, ইরানে আক্রমণ এবং অতি সম্প্রতি কাতারে বোমা বর্ষন। এসব মিলিয়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নড়বড়ে।

এতসব বিশৃঙ্খলা ও যুদ্ধাবস্থায় লাভবান কারা হচ্ছে? আমেরিকার ট্রাম্প প্রশাসন সম্প্রতি  সৌদিআরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র  বিক্রি করছে। কাতার আমেরিকার বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে  ২০০ বিলিয়ন ডলারের ১৬০টি  বোয়িং কিনছে। আরো ১ লাখ ২০ হাজার কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হবে। পাশাপাশি বৃটেন, ফ্রান্সও নানা ধরনের ব্যবসা সম্প্রসারণ করছে মধ্যপ্রাচ্যে।

এবারের পালা কি দ.পূর্ব এশিয়া?

শ্রীলঙ্কার রাজাপাক্ষে পরিবারের একচেটিয়া ক্ষমতা দখল ও মেগা প্রকল্পে দুর্নীতির কারণে ২০২২ সালে জনরোষ তৈরি হয়। পুঞ্জীভূত ক্ষোভে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধংস করেছে বিক্ষুব্ধ জনতা। রাজপক্ষ পরিবার পালিয়ে বেঁচেছেন। ২০২৪এ একই ঘটনা ঘটল বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের নির্বাচনী প্রহসন, দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব জনরোষ তৈরি করেছে। শেষ পর্যন্ত ঐ বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। তার মন্ত্রী, নেতাদের বড় অংশ পালিয়েছেন। কেউ কেউ কারাবন্দী হয়ে শতশত মামলার আসামী।

ঐ সময় প্রধানমন্ত্রীর বাস ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধংস হয়েছে বিক্ষোভকারীদের হাতে। সর্বশেষ অঘটন ঘটল নেপালে। দুর্নীতি, অর্থনৈতিক মন্দা,স্বৈরাচারিতায় ক্ষুব্ধ নতুন প্রজন্ম তছনছ করেছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাস ভবনসহ ঐতিহাসিক নানা স্থাপনা। বলা হচ্ছে নেপালে তান্ডবের কারণে ক্ষতি ২০০ বিলিয়ন ডলার। এমনকি সুপ্রিম কোর্ট ভবনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

প্রায় একই ছকে বাধা এসব ঘটনা। জেন-জি নামের তরুণেরা এসব বিক্ষোভ ঘটিয়েছে।

এসব ঘটনার জন্যে ঐসব দেশের সরকারগুলোর অবশ্যই দায় আছে। কিন্তু এসব পরিবর্তনের পেছনে কোন বিশেষ মহলের ম্যাটিকুলাস ডিজাইন বা সুক্ষ্ম পরিকল্পনা কাজ করছে বলেও ধারনা করা হচ্ছে। ঐ মহল এইসব অস্থিরতা ও পরিবর্তনের সুযোগে বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক ও ভৌগোলিক প্রভাব তৈরির চেষ্টা করছে? এমন প্রশ্নও উঠছে। যা দৃশ্যমান। দ.পূর্ব এশিয়ায় এরপর শিকার কোন দেশ?এমনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলমান বিশ্বব্যবস্থার পরিবর্তনে লাভবান হচ্ছে ক্ষমতা লিপ্সু মোড়ল রাষ্ট্র ও বেনিয়ারা।

আর আমরা বলির পাঁঠা। আমাদের রাজনৈতিক অবিমৃষ্যকারীতা এ দূর্দশা সৃষ্টি করছে।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers