মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

আজ প্রথম প্রেম দিবস

নিউজজি ডেস্ক ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ১৫:২৭:০১

437
  • আজ প্রথম প্রেম দিবস

ঢাকা: শিল্পী নচিকেতা গেয়েছেন-‘হাজার কবিতা, বেকার সবই তা/ তার কথা কেউ বলে না,/ সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’ নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। হ্যাঁ আজ ‘প্রথম প্রেম দিবস’। প্রতিবছরই বিশ্বজুড়ে ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে।

আজ যদি সৌভাগ্যবশত জীবনের প্রথম ভালো লাগার সেই মানুষটির সঙ্গে আজও একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই নাহয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে।

যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই। কিন্তু এর হাওয়া লেগেছে তারুণ্য ভরা মনে। তাই দিবসটিতে তরুণদের মেতে উঠতে দেখা যায়। হয়ত আজও টিএসসি, নানা ক্যাফে কিংবা সাংস্কুতিক আড্ডায় এমন দৃশ্য চোখে পড়বে।

আসলে দিবসটির আবেদন কেবল তারুণ্যতেই বাঁধা পড়ে নেই। সব বয়সের মানুষের মধ্যেই প্রথম প্রেমের চিরন্তন সত্যটি লুকিয়ে। হয়তো কেউ প্রকাশ করেন কেউ প্রকাশ করেন না।

নচিকেতার ‘নীলাঞ্জনা’র মতো শিল্পী অঞ্জনের আছে ‘রঞ্জনা’, সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’ - এমন প্রথম প্রেমের ঢেউ কারো না কারো মনে দোলা দিয়েই যায়।

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’

মান্না দে’র গাওয়া- যদি কাগজে লেখো নাম/কাগজ ছিঁড়ে যাবে/পাথরে লেখো নাম/পাথর ক্ষয়ে যাবে/হৃদয়ে লেখো নাম/সে নাম রয়ে যাবে—এ গানটিতে বলেছেন : হৃদয় আছে যার সেইতো ভালোবাসে/প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে..

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। এ কারণেই কেউ ভুলতে পারেন না।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers