সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

তারেক রহমানকে সময়ের দাবী মেটাতে হবে

মাঈনুদ্দীন দুলাল ২৫ ডিসেম্বর , ২০২৫, ১৮:৩৪:৪৩

248
  • তারেক রহমানকে সময়ের দাবী মেটাতে হবে

মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং বলেছিলেন " আই হ্যাভ এ ড্রীম"। কিং এর বক্তব্য একটু ঘুরিয়ে তারেক রহমান বল্লেন, এ দেশের মানুষের জন্যে " আই হ্যাভ এ প্ল্যান "। বেশ পরিশীলিত বক্তব্য রেখেছেন তিনি। তার বক্তব্যের উল্লেখযোগ্য দিক ছিল তিনি কোন প্রতিহিংসার ছাপ রাখেননি। বলেছেন," সকল ধর্ম, শ্রেণী ও দলের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে হবে। যে কোন মূল্যে আমাদের শান্তি বজায় রাখতে হবে। কোন ষড়যন্ত্র ও বিশৃংখলার ফাঁদে পা দেয়া যাবে না।"

আমরা বিশ্বাস করতে চাই, আশা করতে চাই, ক্ষমতা বা ক্ষমতার বাইরে যেখানেই থাকুন না কেন তিনি হিংসা ও প্রতিশোধের আগুন পুষবেন না।

প্রতিশোধ কোন সমাধান নয়। বরং প্রতিহিংসা সবকিছুই পুড়িয়ে তছনছ করে। বর্তমান বাংলাদেশ এই আগুনে জ্বলছে।

নির্বাচনের নৌকায় উঠেছে বাংলাদেশ। কিন্তু সামনে অনেক ঝঞ্ঝা অপেক্ষা করছে। কোন কোন অপশক্তি নানান অঘটন ঘটানোর পাঁয়তারা করছে। এরই মধ্যে কিছু কিছু আলামত শুরু হয়েছে।

এই মূহর্তে নির্বাচনের কোন বিকল্প নেই। মব, সন্ত্রাস, প্রতিহিংসা,অর্থনৈতিক চাপ ও ষড়যন্ত্র সামলাতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার প্রয়োজন। বিশেষ করে ধর্মীয় উগ্রপন্থা মোকাবেলা করার জন্যে গনতান্ত্রিক ও ভিন্নমত সহিষ্ণু সরকার প্রয়োজন।

নেতৃত্ব শুন্য বাংলাদেশে এইক্ষনে তারেক রহমানের উপর মানুষ ভরসা করতে চায়। তিনি প্রায় দেড়যুগ দেশ ছাড়া ছিলেন। প্রচুর অবসর পেয়েছেন ভাববার এবং নিজেকে গড়ে তোলার। বিশেষ করে ওয়েস্টার্ন রাজনৈতিক কালচারাল শেখার ও দেখার সুযোগ হয়েছে। ভিন্নমতকে প্রকাশের সুযোগ দেয়া এবং সম্মান করা ওয়েস্টার্ন রাজনীতির সৌন্দর্য।

অতীত শেষ কথা নয়। তাকে নিয়ে অনেক অভিযোগ অনেকে তুলেছেন। তিনি বর্তমানের উপর দাঁড়িয়ে নতুন ভবিষ্যতের পথে হাঁটবেন। এমন প্রত্যাশা আমরা করব। মুক্তযুদ্ধকালীন ক্রান্তিকাল পার হওয়ার পর আর একটি বড় অশনিকাল অতিক্রম করছে বাংলাদেশ। আমরা চাই তিনি এই দুঃসময়ে বাংলাদেশের হাত ধরবেন। সময় তার দিকে তাকিয়ে আছে। তিনি যেন মেটাতে পারেন সময়ের দাবী।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)
 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers