সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

মধ্যপ্রাচ্য কি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে?

মাঈনুদ্দীন দুলাল ১২ জানুয়ারি , ২০২৬, ১৭:০২:৩২

412
  • মধ্যপ্রাচ্য কি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে?

মধ্যপ্রাচ্য কি একটি বড় যুদ্ধ ও বিপন্নতার মুখে দাঁড়িয়ে? এই প্রশ্ন ও আশংকা তৈরী হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনায়।

১. একটি সার্বভৌম দেশ ভেনেজুয়েলার রাষ্ট্র প্রধান মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেন্সকে অপহরণ।

২. ইরানের জনরোষে আমারিকা ও ইসরায়েলের উস্কানি ও ইন্ধন।

৩. পরাশক্তি আমেরিকার বিভিন্ন দেশে হামলার হুংকার।

এই বিষয়গুলো ক্রমশ উত্তেজিত ও অসহিষ্ণু করছে সেই সব দেশকে, যারা আমেরিকার বশ্যতা স্বীকারে অনিচ্ছুক। তার মধ্যে ইরান অগ্রগণ্য।

সাম্প্রতিক সময়ে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমের জানা গেছে ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৫'শ মানুষ মারা গেছেন। আর সেই আগুনে ঘি ঢালছে আমেরিকা ও ইসরায়েল। চলমান বিক্ষোভে ঘি না ঢালতে ইরান এই দুই রাষ্ট্রকে নানা হুমকি দিচ্ছে।

ইরান সরকার একান্ত অপারগ হলে জনবিক্ষোভের মোড় ঘোরাতে হামলা চালাতে পারে ইসরায়েলে। তখন আক্রান্ত ইরান ঐক্যবদ্ধ হবে। এমন ধারনা ইরানের শাসক গোষ্ঠীর। ইসরায়েল বিষয়টি মাথায় রেখে রেড এলার্ট জারি করেছে। রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েল থেকে নাগরিকদের ইতোমধ্যে সরিয়ে আনছে। ইরান ও ইসরায়েলে ভ্রমন নিরুৎসাহিত করছে।

বাস্তবতা এমন যে, ইসরায়েল ও ইরান মুখোমুখি। যদি যুদ্ধটা শুরুই হয়ে যায় তবে আমেরিকা ইসরায়েলের পাশে কার্যকরভাবেই দাঁড়াবে। মরিয়া ইরান তখন আমেরিকাকে আক্রমণ করতে পারে। ইরানের সংসদের স্পীকার সরাসরি বলেছেন, যদি আমেরিকা ইরান আক্রমণ করে তবে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কাতার রয়েছে আমেরিকার আলউদাইদ বিমান ঘাঁটি।

এছাড়াও বাহরাইন, কুয়েত, সৌদিআরব, আরব আমিরাতে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি। যদি এই ঘাঁটিগুলো আক্রান্ত হয় তবে যুদ্ধ হবে সর্বাত্মক। সেক্ষেত্রে রশিয়া, চীনের ভূমিকা কি হবে?

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মাসুল গুনবে সারা দুনিয়া। জ্বালানী তেলের সরবরাহ বন্ধ হলে বিশ্বব্যাপী সব ধরণের  উৎপাদনে ধ্বস নামবে। খেসারত দেবে সাধারণ মানুষ। চরমভাবে বিপন্ন হবে এই গ্রহের মানব জীবন। অহংকার, লালসা, ক্ষমতার দম্ভে অন্ধ কিছু মানুষ কি বুঝতে পারছে সভ্যতার এই বিপন্নতা!

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers